somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেইমানদের পাল্লায় দেশ!

৩০ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনার রাত-দিন ছিল ১৬-১৭ আগষ্ট ২০২১। রাত প্রায় ১১টার সময় মাওয়া ঘাটে এসে পৌছালাম, এসে শুনি পদ্মায় তীব্র শ্রোত আর সেতুতে ধাক্কা লাগার আশঙ্কায় ফেরী বন্ধ। ফেরী ছাড়বে সকাল ৫:২০ এ। শত শত মানুষ হতাশ হয়ে কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, আবার কেউ হাটাহাটি করছে। কি আর করার সকাল পর্যন্ত সময় কাটাতে হবে। আমরাও হাটাহাটি, শুয়ে, বসে কাটালাম। সকাল ৪ টার সময় ফেরীর ডালা নামিয়ে দেয়া হলো গাড়ী উঠানোর জন্য। গাড়ীগুলো উঠানোও হলো। কিন্তু পরক্ষণেই ফেরীর ইনচার্জ হ্যান্ড মাইকে ঘোষনা দিলো ফেরী ছাড়তে দেরী হবে। কারন হিসেবে জানালো কোন এক মন্ত্রী আসবে তার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে আগেরদিন সন্ধা থেকে অপেক্ষা করা শতশত মানুষ ইনচার্জের ঘোষনা শুনে হতাশ।

ফেরীর এক কোনে হেলমেট পরে ঘুমিয়ে পড়েছিলাম। হাঠাৎ ঘুম ভাঙ্গলো। একটু সজাগ হতে এই ঘটনা শুনলাম। ফেরীর ৩ তলায় গিয়ে ইনচার্জের কাছে জানতে চাইলাম ঘটনা কি? তিনি বলতে লাগলেন, ভাই আমাদের কি করার, উপরের নির্দেশ আমরা কি করবো। আমরা তো চাকরী করি।

ফেরী না ছাড়ার আসল কারন জানতে চাইলাম। বললেন মন্ত্রী মশাই আসবে তাই সে না আসা পর্যন্ত ফেরী না ছাড়ার নির্দেশ আছে। কোন মন্ত্রী আসবে তাও ঠিকমত বলতে পারলেন না।
বললাম তাহলে আপনারা বলেননি এখানে শতশত মানুষ সেই সন্ধা থেকে অপেক্ষা করছে।
ইনচার্জ সাহেব জানালেন তা তো অবশ্যই জানিয়েছি। তাতেও নির্দেশ বহাল রয়েছে। যোগাযোগ করলাম বিআইডব্লিউটি এর হেল্প লাইন নম্বর ১৬১১৩ নম্বরে, চলমান অবস্থার কথা জানানোর পরে সেখান থেকে ঘাটে অবস্থানরত দায়িত্বপ্রাপ্তদের দুটি নম্বর দিয়ে বলা হলো একটায় না পেলে অপরটায় চেষ্ট। করতে। দুটি নম্বরে প্রায় ২০-৩০ বার চেষ্টা করলাম ফোন বেজেই গেলো রিসিভ আর হলোনা। বাধ্য হয়ে শিমুলিয়া ঘাটে অবস্থানরত বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলাম। দায়িত্বপ্রাপ্ত একজনকে পেলাম ঠিকই কিন্তু সে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ, শুধু জানালেন উপরের নির্দেশ আছে তাই ফেরী ছাড়তে দেরী হবে। কি আর করার অপেক্ষা এখন মন্ত্রী মশাইয়ের।

শেষ পর্যন্ত সকাল সারে ০৭ টায় ফেরী ছাড়ার প্রস্তুতি শুরু হলো। কিন্তু মন্ত্রী মশাইয়ের কোন পাত্তা পেলাম না। তবে একজন তথাকথিত কেন্দ্রীয় নেতাকে ফেরী ছাড়ার মূহুর্তে দেখা গেলো। বুঝতে বাকী রইলোনা মহান মন্ত্রী মশাইদের পূর্বের স্বৈরাচারী কর্মকান্ডের ফায়দা তুলেছে এই পাতিনেতা।

এখন কথা হচ্ছে, একটি গণতান্ত্রিক দেশে এমপি-মন্ত্রী হয় জনগণের ভোটে। জনগণ তাদের ভোট দিয়ে দায়িত্ব দেয় এই হায়রানি উপহার পেতে? নিশ্চই না। এই দায়িত্বপ্রাপ্ত এমপি-মন্ত্রী'রা দায়িত্ব নেয়ার সময় নিশ্চই শপথ করেছিলো নিজের জীবন বিপন্ন করে হলেও দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকবে এবং তাদের প্রাপ্য অধিকার আদায় ও কষ্ট লাঘবে কাজ করবে। অথচ তারা কি করছে, তা তো দৃশ্যমান!

তাহলে কেন এদের বেইমান বলবো না আপনারাই বলেন...?

ধিক্কার জানাই ওদের মত বেইমানদের। নিপাত যাক ওরা।

#এমপিকে
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:২৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভুলে যেও

লিখেছেন জিনাত নাজিয়া, ১৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১

" ভুলে যেও "

একটু একটু করে চলে যাচ্ছি গভীর অতলে,
ধীরে সুস্থে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি
অনন্তকালের ঘরে।
যেখানে থাকতে হবে একাকি
নি:স্বীম আঁধারে।

ভালো থেক ফুল,পাখি, লতাপাতা,
ভালো থেক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×