সুথে থাকো আয়নামহল
১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চাইনা মাধবডাঙার রাঙা বধূর
পায়ের নূপুর,
দেবে কি আমায় তুমি
একটি কেবল একটি দুপুর।
চাইনা নিদ্রাক্ষণে সঙ্গ তোমার
স্বপ্ন মাঝে,
দেবে কি চুমুর বদল একটা ধমক
বড্ড বাজে।
না দিলে চাইবোনা আর প্রেমিক হতে,
দিও অবহেলার মলম
প্র্রেমের ক্ষতে।
যাও যাও প্রেমিকারা
স্বপ্নঘেরা আয়না মহল,
খোঁচা খোঁচা দাড়ি গালে
সইতে পারি
ভাঙা গড়ার দারুণ ধকল।।
শেভিংয়ের খরচা বাচাই
তাতেই উদাস ধোয়া ফুঁকি,
ভুড়িওলা লোকের ঘরে
তোমরা তখন লক্ষী খুকি,
ডাস্টবিন পাশে খাঁ খাঁ জোসনা দেখে
পুলক আহা,
তোমাদের চোখের পানি
গড়ায়, সমাজ ঢাকে তাহা।
বেকারের চাল চুলো নেই
স্বপ্রবাজির মিথ্যে বুলি,
বেচে সব জোস্না থাক
আয়ামহল অশ্রু ভুলি।
আমাদের খুশকি চুলে বেজায় জটা,
সমাজ আর সভ্যতাকে
মিছে মিছি ভেংচি কাটা।
এখানে আছে কেবল রোদন ভরা
নয়নতারার জল কলকল,
এর থেকে কান্না বেচে
সুখে থাকো আয়নামহল......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন