তিনি জানতেন না, তিনি গর্ভবতী...
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১৫ ডিসেম্বর এক চিলিয়ান অ্যাথলেট ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং চলাকালীন সময়ে হঠাৎ করে বাচ্চা প্রসব করলেন। মজার ব্যাপার হলো, তিনি জানতেন না যে, তিনি প্রেগনেন্ট।
ব্রাজিলের সাও পাওলোতে এ ঘটনাটি ঘটে। ২২ বছর বয়সী এলিজাবেথ পোবলেটে অনুশীলন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং একটি পুত্র সন্তান প্রসব করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং শিশুটিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়। ডাক্তাররা হিসেব করে দেখেন তিনি ৬ মাস প্রেগনেন্ট ছিলেন।
এলিজাবেথ পোবলেটের ট্রেইনার হোরাচিও রেইস বলেন, কয়েক সপ্তাহ আগেও তিনি দেখেছেন এলিজাবেথ একটি প্রতিযোগীতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তখনও তাকে দেখে বোঝা যায় নি, এরকম কিছু ঘটতে পারে।
প্রাথমিক ধকল কাটিয়ে এলিজাবেথ নিজেই তার বাচ্চার নাম রাখেন, এরিক হোসে। নির্ধারিত সময়ের অনেক আগেই জন্ম নেয়া বাচ্চাটির ওজন ১.১৫ কেজি।
লিংক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন