
পকেটে করে চার্জার নিয়ে ঘুরে বেড়ানোর দিন বুঝি শেষ হয়ে এলো!!! দিন এলো কোক ফান্টার সাথে সখ্যতা গড়ার। এমনটিই জানিয়েছেন, চীনের তরুন বিজ্ঞানী ডেইঝি ঝেং। তিনি একধরনের বায়ো- ব্যাটারীর কনসেপ্ট দাঁড় করিয়েছেন, যা কিনা চার্জ করা যাবে সোডা যুক্ত যে কোন কোমল পানীয় থেকে।
এই নতুন ধরনের ব্যাটারী শুধু মাত্র নোকিয়া সেটের জন্য, যা কার্বোহাইড্রেট বা সুগার থেকে প্রভাবক হিসেবে এনজাইম ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করবে। তিনি বলেন, আমরা যে ব্যাটারী ব্যাবহর করছি তা ব্যায়বহুল, ম্যানুফ্যাকচারিং ঝামেলা পূর্ন আর ব্যাবহার শেষে পরিবেশের জন্য ক্ষতিকর। অপর দিকে নতুন ধরনের এ ব্যাটারী হবে যম্পূর্ন পরিবেশ বান্ধব যা ব্যবহারের পর পানি ও অক্সিজেন তৈরি করবে।
নতুন ধরনের এই ব্যাটারী একবার চার্জ দিলে প্রচলিত লিথিয়াম ব্যাটারীর চেয়ে তিন বা চারগুন বেশি চার্জ থাকার কথা!!!
Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


