২.
ইবলিস শয়তান থেকে বাঁচার জন্য কিংবা তার সঙ্গ এড়িয়ে চলার জন্য এতো ভ্রম তৈরি করে রাখা হয় । আল্লাহ থেকে শুরু সবগুলো ঈশ্বরের ক্ষমতা নির্ধারিত হচ্ছে শয়তান, ইবলিস এর বিপরীত মেরুতে । নৈতিকতা, ভালোর সংজ্ঞা এবং মানবতা চলমান সমাজকে টিকিয়ে রাখার প্রচেষ্টা । এই চেষ্টা সৃষ্টির শুরু থেকে । বলা হচ্ছে, বেহেস্ত একটি উত্তম স্থান । সবোর্চ্চ সুখ এবং বিলাস সেখানে বিদ্যামান আছে । এই বেহেস্তের মাপকাঠি কিন্তু নির্ধারিত হচ্ছে দোযখের গুণাগুণ বিচার করে । অর্থাৎ দোযখের সমস্ত ধ্বংস, যন্ত্রণা ও দুঃখ এবং অসুখের ভেতর দিয়ে সৃষ্টি, সুখ ও আনন্দের পরিসমাপ্তিকে বলা হচ্ছে বেহেস্ত । কেউ যদি জন্মের শুরু থেকে সামাজিক ভালো কিছুর সঙ্গ নিয়ে বড় হয় এবং শুধু সামাজিক ভালো কিছুকে নিয়ে মৃত্যু বরণ করে তাহলে সে প্রকৃত অর্থে ভালোর উপলদ্ধি করতে পারলো না । অন্ধকারের স্বাদ আলোর ব্যাপ্তিকে বুঝতে পারবে । সামাজিক ভালো এবং মানবতা ও নৈতিকতা নামক যে সব সীমা নির্ধারণ করে রাখা হয়েছে, সেগুলো সভ্যতার বর্তমান সীমাকে ধ্বংসের হাত থেকে রক্ষার প্রচেষ্টা । কারণ, শক্তির রূপান্তরের মত একটা প্রক্রিয়া ভেঙ্গে আরেকটি প্রক্রিয়ার জন্ম দিবে । আগুনে বৃক্ষের মৃত্যু হলে কয়লা জন্ম হবে, সে কয়লা থেকে হীরা ও অন্যান্য শক্তির রূপান্তর স্বাভাবিক প্রক্রিয়া । তাই স্বাভাবিক প্রক্রিয়ায় পূর্ববর্তী প্রক্রিয়ার ধ্বংস বলতে সেই প্রক্রিয়াকে টিকিয়ে রাখার নৈতিকতা, মানবতা থেকে শুরু সমস্ত শিল্প সাহিত্যকে অতিক্রম করে আরেকটি প্রক্রিয়ার সূচনা স্বাভাবিক বিকাশের স্বরূপ ।
আল্লাহ কিংবা এই রূপ সকল শক্তিশালী সত্তাগুলো পরিপূর্ণতা লাভ করে প্রতিপক্ষের শক্তি, সৃষ্টিশীলতা ও চিন্তার সক্রিয়তার বিকাশের হাত ধরে । ইবলিস শয়তান সৃষ্টিশীল ও শৈল্পিক বলে আল্লাহ’র শক্তি ক্ষমতা প্রাসঙ্গিক হয়ে যায় । সবগুলো অন্ধকার আলোকে যৌক্তিক করে তুলে । মানুষ হিসেবে পরিণতি লাভের যৌক্তিক ব্যাখা দাঁড় করানো যায়, মানুষের ভেতর যতটুকু দোযখের হাওয়া আছে ততটুকু বেহেস্তের জল মিশেই মনুষ্য প্রকৃতি । সকল আলো এবং সকল অন্ধকার এক ধরনের ভারসাম্যহীনতা, প্রকৃতি ভারসাম্যহীনতা মানেনি ।
মানেনি বলেই প্রকৃতি এক চক্র । চক্রের ভেতর থেকে আরেক চক্রের জন্ম । এই জন্মই ধ্বংসকে প্রাসঙ্গিক করে তুলে । প্রতিটি ধ্বংস, প্রতিটি খুন, প্রতিটি মৃত্যু নতুন সৃষ্টির ডাক ।
ফয়সল অভি
চট্টগ্রাম
মে মাসে, ২০১২
আরো পড়ুন খনন (আত্ম দৃশ্য) পাতায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


