তিন.
পার করে যাওয়া বিকাশিত বিস্তৃতি । পথকে অতিক্রম করে এগিয়ে যেতে হয় । যদি পথকে এড়িয়ে, অবদমন করে কিংবা একটি ভ্রান্তি সামনে রেখে অগ্রসর হই তবে সেটা ভিন্ন পথ তৈরী করে, সেটাও গন্তব্য সৃষ্টি করে, করে দূরত্ব ও পার জন্য শক্তির রূপান্তর । তবে প্রশ্ন হলো গভীরতা, ঘনত্ব কিংবা ভর কতটুকু ? অতিক্রম ভিন্ন সমস্ত হাঁটার ফলে সৃষ্ট পথগুলো ভ্রান্তিতে ভরপুর, অজস্র বোঝার ভারে নোয়ানো, ক্লান্ত এবং বিমর্ষ অনিচ্ছাকৃত জেগে থাকার মতো রাত । অথচ পৃথিবীর সমস্ত প্রয়োজন গুলো ইচ্ছা বা প্রবৃত্তি দ্বারা নিমন্ত্রিত । আর যা কিছু গ্রহণ, বর্জন এবং অতিক্রম সবটাই প্রয়োজন গ্রহণকারীর গভীরতার বিপরীত । অর্থাৎ অতিক্রম ভিন্ন যা কিছু অবদমন কিংবা এড়ানোর জন্য যে পথ তৈরী করছে তা সম্পূর্ণ অন্ধ বিশ্বাস । কারণ অন্তর্দৃষ্টি সম্পন্ন হলে কেবল তার প্রয়োজন গুলো সম্পর্কে পরিচিত হতে পারে নয়ত কোনটা প্রয়োজন আর কোন প্রয়োজন না সেটা বুঝতে পারে না । সেক্ষেত্রে অবুঝ ও নির্বোধ হিসেবে বিবেচিত করা যায় যেহেতু তার নিজের ইচ্ছা কিংবা প্রবৃত্তির প্রতি অজানা ।
অতিক্রম করার প্রশ্নে ভাবনা আসতে পারে মৃত্যু’কে এই রূপ অতিক্রম করতে হবে ? আমি বলি, অবশ্যই । যেহেতু প্রবৃত্তি কিংবা ইচ্ছা গুলো মানুষের প্রয়োজন নির্ধারিত করছে । তাই মানুষ অন্তর্যামী গভীরতা ও নিজেকে গহীন জানার স্তর ভেদে প্রবৃত্তি গুলো সংখ্যা ও ঘনত্ব বাড়ছে । ফলে প্রবৃত্তির সেই পর্যায় যদি মৃত্যু স্বাদ হয় তবে সেটাকে অতিক্রম করা উচিত । এজন্য একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে গভীরতার স্তর গুলো অতিক্রম করে পরিস্থিতি হিসেবে সৃষ্টি হতে হবে । ছাদে পৌঁছনোর প্রথম সিঁড়ি বাদ রেখে যেমন ছাদে পৌছে আকাশ দেখা যায় না তেমনি মৃত্যু অতিক্রম পর্যায়ে আসতে হলে পূর্ববর্তী ধাপ গুলো অতিক্রম করে আসতে হবে ।
যদি পৃথিবীতে আয়ু খরচ যৌক্তিক এবং অর্থ পূর্ণ করতে হয় তবে জীবন উপলদ্ধি'র স্তর গুলো পার করা আবশ্যক । এক রুমের ভেতর একই কার্য অবিরত করে যাওয়া নির্বোধ প্রাণী জীবন । এটাকে নির্বোধ পশু জীবন এবং সেই জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠা ও টিকিয়ে রাখার তাগিদে সৃষ্ট সমাজের নৈতিকতা, মূল্যবোধ ও বিশ্বাস গুলো সমান্তরাল ভাবে নির্বোধ, অযৌক্তিক এবং অর্থহীন । অতিক্রম রত মানুষ গুলো স্তর ভেদের নৈতিকতা, মূল্যবোধ ও যুক্তি স্থবির ও অবদমিত স্তরের সমস্ত কিছুকে খারিজ করে দেয় । তাই যৌনতা অবদমিত করে নির্বানে পৌঁছনো গৌতম বুদ্ধ এর স্তর খুব উচ্চ পর্যায়ের নয় বলে আরো আরো সীমা অতিক্রম করার প্রয়াসে ভাববাদের জন্ম কথা । অতিক্রম পূর্ববর্তী সামী, নৈতিকতা, মূল্যবোধ সহ সমস্ত ফলাফলকে নিমেষেই বাতিল করে দেয় সেই স্তরের ফলাফল কোন এক সময় বাতিল কিংবা খারিজ হবে বলে ।
অতিক্রম ভিন্ন সমস্ত অবদমন, এড়ানো ভ্রান্তি অন্ধ বিশ্বাসের মতো মেনে নেওয়া, পঙ্গু মগজের আরো কিছুকাল আয়ু ভোগ করা । আর ভোগ কখনও উপলদ্ধি নয়
ফয়সল অভি
জুন মাসে, ২০১২
চট্টগ্রাম
আমার যত আত্ম দৃশ্য "খনন"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


