চার.
ধিক্কার দেওয়া হয় মানুষ মাত্র স্বার্থপর বলে । কথা বাতাসে উড়ায়, সুযোগ পেলে নিরীহ আপাতত সরল মানুষ গুলো স্বার্থপর হয়ে ওঠে । অথচ সবাই মানুষ নয় । যে নিজেকে জানে না, নিজের আত্ম গলির পথ চিনে না সে কিভাবে নির্ধারন করবে কোনটা তার প্রকৃত অর্থে স্বার্থ ? অর্থাৎ যে প্রাণী তার মগজ খরচ করে আত্ম জন্মের রহস্য আবিষ্কার করতে জানে না, কখনও চেষ্টা করে না সে প্রাণীর স্তর থেকে মনুষ্য স্তর দখল করতে পারে না । যেহেতু সে মনুষ্য স্তর থেকে নীচ স্তরে শুধু মাত্র নির্দিষ্ট শ্রেণীর প্রাণী তাকে অবয়বগত কারনে মানুষ বলে মনে হলেও পরম অর্থে মানুষ নয় । তাই তার মানবিক বিচারে সেই রূপ অন্যান্য প্রাণী গুলোর বিচারে যে গুলো ভেসে যাওয়া অর্থে স্বার্থ বলা হচ্ছে তা কখন মানুষ হিসেবে আত্ম জানার ভেতর দিয়ে নয় । ফলে একটা সিদ্ধান্তে আমি আসি, প্রচলিত ব্যবহারিক অর্থে স্বার্থপরতার যে সীমার ধারণা দিচ্ছে সেটা অন্তর্নিহিত সত্য নয়, মনুষ্য অবয়বে বিরাজমান প্রাণীর স্বার্থ মনুষ্য স্বার্থ নয় তাই সবাই যে স্বার্থপর এই কথা দৃশ্যত ভুল ।
মনুষ্য স্তরে উপনীত সেই সব আবিষ্কারক, যারা আত্ম প্রয়োজন গুলো খুঁজে পেতে সফল । প্রতি খোঁজের বিপরীতে স্বার্থ পূরণ সেই সব আবিষ্কারক যারা নিজেকে জানার চেষ্টায়, স্বরূপ সঙ্গ পাওয়ার প্রচেষ্টায় নিয়তিম শুষে নেয় । এই শুষে নেওয়ার ভেতর দিয়ে বেঁচে থাকা এক দীর্ঘ পথ অতিক্রম হয়ে যায় । প্রয়োজন বুঝে প্রয়োজন সুনির্ধারিত করে মেটানোর ভেতর দিয়ে পরম স্বার্থপর হয়ে ওঠে । যার বিরুদ্ধে যুদ্ধ করা যায়, যাকে প্রতিপক্ষ করা যায় । জাগতিক নিজেকে অজানা এক অজ্ঞাত মুখের থেকে বেরিয়ে আসা ভাষা মাতৃভাষা নয় । নিজের শেখড় থেকে নিজস্ব সকল জন্মের রহস্য অনুসন্ধানে সকল সক্রিয় শৈল্পিক চিন্তার প্রাণীই মানুষ, বাকীরা নিরীহ জানোয়ার ।
আমি বলি শ্রেষ্ঠতম সম্পর্ক চেতনার । আত্ম আয়নার প্রত্যেকটা প্রতিবিম্ব কবিতা । নিজেকে দেখার সব গুলো আলোর আয়োজন অজস্র শক্তির ভেতর দিয়ে রূপান্তরিত আরেক শক্তি আলোকিত কারবার । তাই বার বার দেখার প্রয়োজনে খরচ করতে হয় প্রকৃতি থেকে অনেক অনেক বিদ্যামান শক্তি । জমিনে বারে বার স্বৈর্গিক বাগান গড়তে হয় বলে স্বপ্রাণ অগাছা আর মাটি ধ্বংসের ভেতর দিয়ে, এভাবে সৌন্দর্য বাগান গড়তে গড়তে বহু দূর পথ করে রটিয়ে দেওয়া হয় স্বর্গ গান । প্রার্থনায়, চর্চায়, অনেক সাধনায় কবি’রা বাগানে হারায় শিখে নেয় যাপনের মুদ্রা ।
আত্ম বিলীনের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত কবি সুন্দর করে মহাবিশ্বের পথ
ফয়সল অভি
চট্টগ্রাম
জুন মাসে. ২০১২
আমার যত আত্ম দৃশ্য "খনন"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


