somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিউবি’র প্রতারণা কেন শাস্তিযোগ্য হবে না

০১ লা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Qubee Account 0089346 এ 512kbps স্কাই প্যাকেজ ব্যবহার করছি দীর্ঘ দিন যাবত । কিউবি লাইন ব্যবহারে কিউবি কতৃপক্ষ 01919778233 নাম্বার থেকে FUP বিষয়ক সর্তক বার্তার প্রেক্ষিতে আমি আমার ব্যবহার সীমিত করে নিয়ে আসতাম । যার ফলশ্রুতিতে দীর্ঘ দেড় বছরের অধিক সময় কিউব ব্যবহার করেও কখনও FUP এর আওতায় পড়তে হয়নি । কারণ, আমার মেইলে ও 01919778233 নাম্বার হতে সর্তক বার্তা ব্যবহার সম্পর্কে সর্তক করেছে । কিন্তু বিগত ২৮.০৮.১২ তারিখে 01919778233 নাম্বার হতে ১০জিবি ব্যবহার অতিক্রম হলে FUP পাওয়ার সর্তকবার্তা পাওয়ার কয়েক ঘন্টার পর দেখি Qubee Account 0089346 এর 512kbps স্কাই প্যাকেজটি FUP এর আওতায় এসে 128kbps এ পরিণত হয়েছে । তৎক্ষনাত কিউবি কাস্টামার কেয়ারে যোগাযোগ করে বিষয়টি জানালে দুটো বিষয় জানতে পারি :

১. কাষ্টমার কেয়ার FUP সম্পর্কিত অভিযোগটি গ্রহণ করবে না ।
২. অভিযোগটি কিউবি ওয়েবসাইটে গিয়ে কোয়ারির মাধ্যম জানাতে হবে যাতে আপনার কোয়ারির একটা নাম্বার দেওয়া হবে ।

অতপর দীর্ঘ সময় কাষ্টমার কেয়ারে নিজের পয়সা খরচ অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া 128kbps লাইন দিয়ে বহু সময়ের পর কিউবি ওয়েবসাইটে অন্যায় FUP বিষয়ক কোয়ারি দিলাম ২৮.০৮.১২ তারিখ আনুমানিক রাত ৯টার দিকে ।

২৯.০৮.১২ সন্ধ্যার দিকে ০৯৬০৪০৭৮২৩৩ নাম্বার হতে যোগাযোগ করে তাদের সিস্টেমের ত্রুটির কারণে 01919778233 নাম্বার হতে ভুল সময়ে সর্তকবার্তা প্রেরণ করার জন্য ক্ষমা চায় । এবং জানাল আমার কাছে উক্ত নাম্বার থেকে মেসেজগুলো তাদের প্রবর্তক মোড়, চট্টগ্রামস্থ কাষ্টমার কেয়ার প্রদর্শনে । উল্লেখ করার মত বিষয় কাষ্টামার কেয়ার প্রতিনিধি থেকে জানতে পারলাম :

১. এ 512kbps স্কাই প্যাকেজ লাইনটি আনলিমিটেড নয় একটি লিমিটেড প্যাকেজ । অর্থাৎ পোষ্ট পেইড স্কাই বলে বিজ্ঞাপনে প্রদর্শিত প্যাকেজটি একটি সীমিত প্যাকেজ । কিন্তু 512kbps স্কাই প্যাকেজ কত জিবি পর্যন্ত ব্যবহার জানতে চাইলে তিনি বিষয়টি উত্তর দিতে অপরাগ প্রকাশ করেন । তাহলে আমার প্রশ্ন হলো 512kbps স্কাই প্যাকেজ যদি আনলিমিঢেড না হয় তাহলে পোষ্ট পেইড এই প্যাকেজটি কিভাবে স্কাই হল এবং কিভাবে প্রি পেইড সীমাত সযোগ হতে আলাদা হল ? রীতিমত গ্রাহকদের সাথে বিজ্ঞাপন দিয়ে একটা বিশ্বাস তৈরী করে প্রতারণা করার সামিল । প্রতারণা বাঙলাদেশ আইনে শাস্তিযোগ্য অপরাধ ।

২. কাষ্টমার কেয়ার প্রতিনিধি আরেকটি বিষয় বলেন, 01919778233 নাম্বার হতে গ্রাহকে সর্তকবার্তার দায় দায়িত্ব তাদের নয় । উক্ত নাম্বার খানা 01919778233 হতে সর্তক বার্তা দায় দায়িত্ব বহন করবে না, ব্যবহার সম্পর্কে যাবতীয় খোঁজ গ্রাহককে তাদের কিউবি ওয়েব সাইট থেকে জেনে নিতে হবে । আমি তখন প্রশ্ন করেছিলাম, 512kbps স্কাই প্যাকেজ কেনার সময় গ্রাহকের নাম ঠিকানা রেজিষ্ট্রি করার জন্য উক্ত নাম্বারে 01919778233 মেসেজ করার প্রেক্ষিতে কিউবি কতৃপক্ষের প্রতিনিধি এসে আমাকে Qubee Account 0089346 এ 512kbps স্কাই প্যাকেজ সক্রিয় ও সংযোগ করে দেন । তাহলে 01919778233 নাম্বার হতে FUP বিষয়ক সর্তকবার্তা কেন কিউবি বহন করবে না তা কাষ্টামার কেয়ার প্রতিনিধি কোন উত্তর দেয়নি ।


৩০.০৮.১২ তারিখ কিউবি কতৃপক্ষের নিবেদন মতে 01919778233 নাম্বার হতে FUP বিষয়ক সর্তকবার্তা প্রবর্তক মোড়, চট্টগ্রামস্থ কাষ্টমারের মেসেজগুলো দেখান ও অবহিত করা হলে তারা জানায় আমার সাথে তারা যোগাযোগ করবে । কিন্তু দীর্ঘ সময় তাদের সিস্টেম ত্রুটি কারণে অন্যায় FUP শিকার বিষয়ে কিউবি কতৃপক্ষের কোন সিদ্ধান্ত জানায়নি ফলে আবার ৩০.০৮.১২ তারিখ রাত অনুমান ৯টার দিকে কিউবি কতৃপক্ষের ত্রুটি বিষয়ক সিদ্ধান্ত জানানোর কথা কাষ্টামার কেয়ারকে জানালে তিনি আশ্বস্ত করেন শীঘ্রই আমার সাথে কিউবি কতৃপক্ষ যোগাযোগ করবে । পরবর্তী দিন ৩১.০৮.১২ তারিখ অনুমান রাত ৮ পর্যন্ত কিউবি কতৃপক্ষ যখন যোগাযোগ করছে না বিধায় দ্বিতীয় বারের মত কিউবি কাষ্টমার কেয়ারে যোগাযোগ করলে প্রতিনিধি জানান খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবে । ০১.০৯.১২ তারিখ বিকাল ৪টা পর্যন্ত কিউবি থেকে কেউ যোগযোগ করিনি । Qubee Account 0089346 এর 512kbps স্কাই প্যাকেজ কিউবি সিস্টেম ত্রুটির শিকার 128kbps লাইন যা দিয়ে স্বাভাবিক ব্রাউজিং পর্যন্ত করা যায় না ডাউনলোড তো অসম্ভব বিষয় ।

আমার প্রশ্ন হলো :
১. যেহেতু জনমানুষ কিউবি কতৃপক্ষকে অর্থ দিয়ে তাদের লাইন ব্যবহার করছে ফলে জনমানুষের অর্থের বিপরীতে কিউবির সেবা নিম্নমানের কিংবা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিলে তার বিরুদ্ধে প্রতিকার কে করবে ? নিশ্চয় বিটিআরটি করবে । এখন অপেক্ষা হল আমার উক্ত অভিযোগ [email protected] মেইলে লিখিত আকারে জানিয়েছি যার প্রেক্ষিতে জনমানুষের কেয়ার টেকার রাষ্ট্র বাঙলাদেশের নাগরিক হিসেবে আমার এই অভিযোগের কি প্রতিকার করে এবং প্রতারণার জন্য কিউকি কি রূপ আইনের আওতায় আনেন ।

২. কিউবি সহ বাঙলাদেশের অন্যান্য ওয়াইমেক্স কোম্পানী গুলো গ্রাহকদের সাথে যে প্রতারণা ও অন্যায়, সুক্ষ কারচুপির মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে । কারণ বাঙলাদেশে নেট ব্যবহারের জন্য জনমানুষ তাদের কাছে জিম্মি হয়ে আছে । রাষ্ট্র যদি বাংলাদেশের জনমানুষের অর্থের বিপরীতে এইসব কোম্পানীর প্রতারণা বন্ধ না করে তাহলে জনমানুষের কিউবি’র মতো কোর্পোরেট কোম্পানীর গুলো বিরুদ্ধে কৌশল অবলম্বন করে যাতে তারা বাংলাদেশের জনমানুষের কাছে নতজানু হতে বাধ্য হয় । জনমানুষ কি কৌশল অবলম্বন করবে কিউবি’র মত এই সব অর্থের বিনিময়ে সেবাদান কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ?

৩. কিউবি একটা প্রস্তাব দিয়েছিল, বিল অগ্রীম প্রদান করলে তারা FUP তুলে নিয়ে 512kbps স্কাই প্যাকেজ ফিরিয়ে নিবেন । আমার প্রশ্ন হল, যেখানে বিলের নিধারিত তারিখ সেপ্টম্বর ১৪ তারিখ পর্যন্ত ব্যবহারই করেনি সেই বিল অগ্রীম দিব কেন । এটা কি জিম্মি করে অর্থ আদায় নয় ?

অভিযোগখানা পাঠিয়েছি :
১. বিটিআরসি ওয়েবসাইট http://www.btrc.gov.bd/index.php/contact-us হতে [email protected] মেইলে ।
২. কিউবি http://www.qubee.com.bd/ হতে [email protected] মেইলে
৩. বাঙলা ব্লগে, ফেইসবুকে এবং বাঙলা ফোরামে


৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×