somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুহূর্ত (অনুগল্প)

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তখন মাঝরাত ।ঝি ঝি ডাকা শব্দের গতিময় ছন্দে সবাই তখন হয়তো গভীর ঘুমে। আবার হয়তো কেউ স্বপ্নের মৃত্যু দেখে জেগে উঠে, হারতে বসে হতাশার কাছে। এই হেরে যাওয়াটাই হয়তো সত্যিকারের হেরে যাওয়া নয়, তবুও অভীকের কাছে এই হারের প্রাপ্তি অনেক, আবার অনেক না পাওয়ার সুক্ষ সুক্ষ আঁকা ছবিগুলোকে আরও স্পষ্ট করে তোলে মুহূর্তের এই হার। কিন্তু সে জানে না ,বুঝে উঠতে পারে না কেন এমন হয়?

না, কোনো স্বপ্ন নয়, এইতো একটু আগে গভীর ঘুমের মাঝে হঠাৎ করে দুঃস্বপ্নের রঙে আঁকা কি যেন ঘটে গেল। হয়তো কেউ খুব প্রিয় একটা কিছু ছিনিয়ে নিয়ে গেলো, অথবা বুকের ভেতরকার শুন্য জায়গাটা কেমন যেন করে উঠলো! অথবা ঠিক কি বা কেমন করে উঠলো বোঝাবার নয়।

ঠিক সেই মুহূর্তে অভীক পৃথিবীর সকল দ্বন্ধের ঊর্ধ্বে ছিল।একমুখী প্রশস্থ একটা পথে দাঁড়িয়ে অভীক নির্ভার কন্ঠে বলে উঠে ‘আদ্রিতা্, আমি শুধু তোমাকে চাই’।

মুহূর্তের রেশ কেটে গেলে, অভীক একটা দীর্ঘশ্বাস ছেড়ে শিশিরের মতো জমে উঠা বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে উঠে বসলো।
“আদ্রিতা, তুমি এমন করলে কেন? আমিতো তোমাকে হারাতে চাইনি! তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। এমনি করে কাঁচের মতো আমার স্বপ্নগুলোকে তুমি ভেঙে দিতে পারলে? পারলে তুমি?” বিড়বিড় করে বলতে থাকে অভীক।

তারপর ধপাস করে শুয়ে পরে সে। আনমনে বালিশের নিচ থেকে মুঠো ফোনটি তুলে নেয় হাতে, বাটন টিপে টিপে আদ্রিতার নাম্বার স্ক্রিনে সেট করে মোবাইলটা রেখে দেয় বুকের উপর। একটু পরে আবার হাতে নেয় মোবাইল, এবার ইয়েস বাটনে টিপ দিয়ে সাথে সাথেই ক্রস বাটনে টিপ দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে অভীক। মোবাইলটা মাথার কাছে রেখে কাত হয়ে শুয়ে সে বিড়বিড় করে বলে “আদ্রিতা তোমারও কি এমন হয় না?

০৭/০৪/২০০৮ (উত্তরা)

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×