তিলোত্তমা তোমায় এঁকেছি চৌকাঠে
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়ের মানসে তোমাকে গড়েছি,
তিল তিল করে তিলোত্তমা তোমায় এঁকেছি চৌকাঠে।
বৃষ্টিতে ভিজে সারাদিন কাকভেজা রোদ্দুর হবো, তাই সময়ের গুন টেনে
দাড়িয়েছিলাম প্রতীক্ষার শায়রে, তুমি আসোনি।
অথচ আবেগের আকাশে ফোটা বৃষ্টির মেঘদল বাসা বেঁধেছিল।
হয়তো ভালই বাসোনি।
তোমাকে দেব বলে পকেটে জোনাক নিয়ে
অপেক্ষায় থেকেছি অনেক পূর্ণিমা,
রাত ভোর হয়ে গেছে তবু দিতে পারিনি
অথচ ভাঁজ করা রুমাল, বুক পকেটের সেই চিরকুট,
কিংবা ডাইরীর ফাল্গুনের পাতা জুড়ে লেখা কবিতায় নিশ্চুপ ভ্যালেন্টাইন
আমাকে স্বপ্নের চৌহদ্দি পেরুতে বলত।
আমি পেরিয়েছি,হেঁটেছি অনেকটা পথ,
তারপর আচমকা তোমার হৃদয় জানালায়
আর কারো কড়া নাড়ার শব্দে থমকে দাঁড়াই।
দেখি অন্য কারো হাতে রাখা তোমার হাত।
এ লজ্জা হয়তো তোমার কাছে মরিচীকা বিভ্রম না হয় শিশির কান্না!
মনটাকে তোমার সরিষার মতো ছড়িয়ে দিতে
হয়তো লাজে লাগে না!
অথচ ক্যাকটাস কল্পনায়, অনুরাগ অনুযোগে,
ভাবতেই আমার শিহরণ জাগে।
লজ্জায় ঘৃণায় মাথা নিচু হয়ে যায়।
তোমার লজ্জা শুধু আমাকে পোড়ায়,
অথচ তোমার মতো অসংখ্য তুমি যখন
চুলখোলা বেসামাল হারিয়ে যাও নীলপদ্ম,নীল আকাশ, নীল নীল নীলাচলে,
তখন আমরা পুড়ি,শাসনের দৈন্যতায়,
ব্যর্থতার গ্লানিতে কিংকর্তব্যবিমূঢ় অস্থিরতায়।
তুমিতো এক তুমি শুধু,
তোমার এ লজ্জা শুধু তোমার নয়,
এ লজ্জাও আমার , আমাদের।
লজ্জাবতী লতার মতো ছুঁয়ে দিয়ে যাও,
দ্যাখো, নিজেকে গুটিয়ে নেবো,
তবু যদি তোমাদের লাজে লাগে। 
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন
'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন