সামগ্রিক বিনিয়োগ বিবেচনায় বাংলাদেশের সর্ববৃহৎ ব্যবসা হল পরিবহন ব্যবসা। এই ব্যবসায় একাধারে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে অন্যদিকে লাখ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। কিন্তু এই ব্যবসায় নৈরাজ্যের কমতি নেই। পুলিশের চাঁদাবাজি, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও সন্ত্রাসীদের চাঁদা দিতে দিতে গাড়ির মালিকরা হয়রান। পরিবহন নিয়ে সামগ্রিকভাবে লিখতে গেলে অনেক বড় পরিসরে লিখতে হবে তাই আজ শুধু বাস সার্ভিস নিয়ে কিছু লেখার চেষ্টা করলাম -
সি.এন.জি বনাম ডিজেল
গত এক দেড় দশকে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হয়েছে, সাথে সাথে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে পরিবহন ব্যবসার মান। বিশ্বের সব নামী-দামী কোম্পানীর বাস গাড়িই আমাদের দেশের রাস্তায় চলাচল করে কয়েক বছর আগে যা কল্পনা করাও কঠিন ছিল। যাই হোক বর্তমানে সি.এন.জি চালিত বাস গাড়ি তুমুল জনপ্রিয়। যার মূলে রয়েছে স্বল্প জ্বালানী মূল্য। এক হিসেবে তাতে দেশের লাভ কারন যার জন্য কম ডিজেল আমদানী করতে হচ্ছে এবং বৈদেশিক মুদ্রা সঞ্চয় হচেছ। কিন্তু সি.এন.জি চালিত বাস এবং ডিজেল চালিত বাসের দামের পার্থক্য দ্বিগুনের ও অধিক হলেও এর জন্য আলাদা কোন ভাড়া নেই মানে উভয়েরই ভাড়া সমান। ফলে এক্ষেত্রে লাভবান হচ্ছে সি.এন.জি চালিত গাড়ির মালিকরা। আমরা জনগনের কোন লাভ নেই। বিশ্বের অধিকাংশ দেশে জ্বালানী হিসেবে পেট্রোল ও ডিজেল ব্যাপক ব্যবহার করলেও আমাদের দেশে সি.এন.জির ব্যাপক হারে ব্যবহার হচ্ছে। কিন্তু সি.এন.জির ব্যাপারে সরকারের কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে বলে মনে হয় না। কারন বর্তমানে সি.এন.জিকে নিরুৎসাহিত করছেনা আবার দেশের অধিকাংশ গাড়ি যদি সি.এন.জি চালিত হয় তাহলে সে চাহিদা পুরনের ক্ষমতা সরকারের নেই। মড়ার উপর খড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে গ্যাস সংকট। ফলে বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হচ্ছে যার দরুন দেশের ব্যবসা বানিজ্য ও শিল্প উৎপাদনে ধস নামতে যাচ্ছে।
এখন প্রশ্ন হল সরকার গ্যাসকে কোন খাতে ব্যয় করবে। বর্তমানে সার কারখানা বন্ধ রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যদি অচিরেই সি.এন.জি চালিত গাড়ি আমদানী বন্ধ না করা হয় তবে আমাদের মারাত্মক গ্যাস সমস্যার সম্মুখীন হতে হবে।
ভারতীয় গাড়ি বনাম জাপানী গাড়ি
আমাদের দেশে অধিকাংশ গাড়িই ভারত অথবা জাপান থেকে আমদানীকৃত। ভারতীয় গাড়িগুলো দামে সস্তা কিন্তু সার্ভিস খারাপ। তাই জাপানী গাড়ির কাটতি বেশী। আবার সারাদেশে খুব কম লোকই পাওয়া যাবে যে ভারতীয় গাড়ির সার্ভিসে সন্তুষ্ট। তাই অনেকে তাদের বাস কিছুদিন চালানোর পর সমস্যা সৃষ্টি হলে ইঞ্জিন পরিবর্তন করে জাপানী রি-কন্ডিশন ইঞ্জিন লাগিয়ে দেন এবং ফলাফলও চমৎকার। আবার অন্যদিক জাপানী গাড়ির সার্ভিস ভারতীয় গাড়ির তুলনায় অনেক ভাল। কিন্তু দাম তুলনামূলকভাবে বেশী। যে কোন জাপানী গাড়ির যন্ত্রাংশ খারাপ হলে বেশীরভাগ ক্ষেত্রে রি-কন্ডিশন পার্টস ব্যবহৃত হয়। কিন্তু পরিতাপের বিষয় বর্তমানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পাঁচ বছরের অধিক পুরাতন গাড়ি ও পার্টস খালাস করতে দিচ্ছে না, ফলে চট্টগ্রাম বন্দরে শত শত ইঞ্জিন বহুদিন যাবৎ পড়ে আছে। যারা মোটা অংকের উৎকোচ দিতে প্রস্তুত তাদের আবার কোন সমস্যা নেই। যার কারনে বাজারে রি-কন্ডিশন পার্টসের মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে এবং যথারীতি দামও প্রায় দ্বিগুন। অনেকে পার্টসের অভাবে বাস গাড়ি দীর্ঘদিন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। আর এ অবস্থা চলতে থাকলে জাপানী গাড়ি বাংলাদেশের বাজার হারাবে। মজার ব্যাপার হল ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশ সাত বছরের অধিক পুরাতন গাড়ি ও গাড়ির ইঞ্জিন আমদানী করে থাকে। কিন্তু আমাদের সমস্যা কোথায়? না আমদের দেশের বাজারে তথাকথিত দেশের গাড়ি বাজারজাত করতে বিশেষ মহলের এই পাঁয়তারা?
আশা করি পরবর্তী পোস্টে এ বিষয়ে আরও বিষদ আকারে লিখব।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




