ট্রেনটা লাইন ছেড়ে প্ল্যাটফর্মে;
সব ঠেলে চলে আসছে বিশ্বরোড।
সাবধান ওরে সাবধান, চালকগুলো সব মাতাল
তলা ফুটো জাহাজের নাবিকের মতো।
সুন্দরী গাছগুলো বিচার দিলো-
সুন্দরবনটা নাকি রেপ হয়েছে,
মাতাল নাবিক রেপ করেছে।
আমাদের চালকেরা কি মাতাল তবে-
না হয় এতো ঘোরে কেনো সব, এতো ধ্বংস কেনো সবখানে।
মহান চালকেরা এবার ক্ষান্ত দাও
না হয় হাত মারো,
চালাতে এসো না;
ছড়ি আমরাও ঘুরাতে জানি।
(১১ ডিসেম্বর ২০১৪, পল্টন)
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



