রায় কার্যকর নাই।
যানজট নিরোসন নাই।
বিশ্ববিদ্যালয়ে গরিব চাষি কালা মিয়ার পোলা নাই।
শিল্পীর কনসার্ট নাই।
খেলার মাঠ নাই।
লেখক নাই, কবি নাই।
আড্ডা নাই, পাড়ায় পাড়ায় গান নাই ।
ছাদে ছাদে ট্যাংকি আছে আগের সেই টাংকিবাজী নাই।
হারিয়ে যাওয়া ফাতেমার হিরো সাইকেলওয়ালা মফু নাই।
চিঠি নাই। প্রেমপত্র নাই।
তেল নাই, নুনু নাই, বিদ্যুৎ নাই, পানি নাই।
আমার না; পরোটাওয়ালা বাবুল মিয়ার।
বই হাতে পোলাপান নাই।
মঞ্চে সত্য বক্তৃতা নাই। নেতাগো মনে সুখ নাই। তাগো নাকি টাকা নাই।
আব্বার মাথায় চুল নাই, আমার মতাে কালো কোকড়া চুল।
কবরির মতো আম্মার আগের রুপ নাই ।
মিছিল নাই, রাস্তায় গুলির আওয়াজ নাই।
গান কইরা ভাত নাই।
সংবাদ পইড়া আশা নাই। সত্য লিখলে বাঁচন নাই।
সুন্দরবন। এবার এ্ইটাও গেলো।
নাইয়ের লিস্টি আর বাড়াইতে কাগজ নাই।
এক কথায়, কিচ্ছু নাই। কিচ্ছু নাই।
হ ভাই কিচ্ছু নাই।
(১১ ডিসেম্বর ২০১৪, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



