পুরোপুরি বিপদের সাথে যখন সহবাস
তখন বাম চোখ লাফানোকে নস্যি।
ডাক্তারি বিদ্যা বলে ভিন্ন কথা-
চোখের পানি নাকি শুকিয়ে গেছে
ভুগছে দুরারোগ্য পানি শুন্যতায়।
অথচ বর্ষা ছাড়াও লক্ষ কিউসেক পানি
সরবরাহ করেছে এই চোখ, তা কেবা জানে।
তাইতো আরো দুঃখ চাই, আরো কান্না চাই
নয়তো দু’চোখ পানি শুন্যতায় মারা পড়বে।
এমন রাতের কাছে আমার আহবান
বুক শুন্য থাকুক, থাকুক শুকনো-
তবু চোখ নয়।
(২৫ ডিসেম্বর ২০১৪, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

