বৃহসপতির মাঝে দৃশ্যত যে ছায়া মুর্তি-
তা দেখে পোড়ামুখিদের কথা মনে হয়।
যেনো প্রত্যেকটা ছায়া মুর্তি মোমের তৈরি
রাজকুমার হাতে ঘুমিয়ে আছে, অথবা-
ভিন্ন ভিন্ন পোড়ামুখি এক একটা সুমুদ্র ঢেউ।
ঢেউ যে সমুদ্র সফেন ছড়িয়ে দেয় উপকুল জুড়ে-
সেই সফেন আর পোড়ামুখিদের চোখের জল
একই রঙের। মোমের রাজকুমার গলে গেলে পরে
এই জল দেয়া হয় ছড়িয়ে। প্রতি চন্দ্রবর্ষার রাতেই এই
জলকেলি খেলে; সমুদ্র ঢেউ অথবা ছায়া মুর্তি
অথবা কোনো পোড়ামুখি।
(২০ মার্চ ২০১৫, ……)
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৫ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





