somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লংমার্চ সফল হোক......

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ্ই বন রক্ষা করা যাবে না, কারণ ‘এটা শুধুমাত্র বামেদের আন্দোলন এবং এটি একটি রাজনৈতিক ইস্যু’। এই ত্বত্তে যারা বিশ্বাসী, আমি মনে করি তাদের কারনেই শেষ পর্যন্ত এই বন রক্ষা করা যাবে না। আর এমন বোধের কারনেই হয়তো সেলিব্রেটি লেখক, কবি, গায়ক, অভিনেতা বা আরো যারা যারা আছেন কেউ একটা টু শব্দ করছেন না বিষয়টি নিয়ে। এক কবিকে দেখলাম কেনো স্বাধীনতা পদকে তাকে আজো ভূষিত করা হলো না সে জন্য হাহাকারে ভরে ফেলছেন ফেসবুক। ভাবি, নিচে নামার আর কোনো সিঁড়ি বাকি আছে কিনা কবির।

এই বন রক্ষা করা যাবে না এই কারনে যে, বাম রাজনীতির বাইরে, শহর কী গ্রামে বিশাল যে ‍তরুণের দল আছে তারা আজ তাসকিনের বোলিং একশন নিয়ে বেশ চিন্তিত। যদিও এটা চিন্তা করার একটি বিষয় এবং হয়তোবা গেলো বিশ্বকাপের পর ভারত আর অস্ট্রেলিয়ার মোড়ল গিরির আরেকটি রুপ আমরা সহসা দেখতে যাচ্ছি। কিন্তু ক্যাপ্টেনতো বারবার বলেছিলো তারা শুধুমাত্রই বিনোদন দাতা, এর বেশি কিছু নয়। ক্রিকেট শুধুই একটি বিনোদন। এটা দেশপ্রেম না।

এই বন রক্ষা করা যাবে না এই কারন যে- খেলাই সব কিছু নয় এ বিষয়টি মানুষকে বোঝানোর, চিন্তা করানোর অথবা দাবি আদায়ে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়ে তরুণদের মাঝে আস্থা তৈরি করার যে কাজগুলো করার কথা ছিলো পলিটিকাল এক্টিভিস্টদের, তারা তা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কাজেই তরুণদের একচেটিয়া অভিযোগের আঙুল তোলার আগে আয়নায় নিজের মুখটা দেখাও উচিত। আর তা পারেনি বলেই আজ এতো হতাশা এবং শঙ্কা। তবু চাই অন্তত এবার সুন্দরবন থেকে ফিরে রাজনিীতিকরা সে ভূল ভাঙাবেন...!

সবশেষে, সিডরে সুন্দরবন আমাদের কী উপকার করেছে সেটা উপলব্ধি না করতে পারলে হঠাৎ হঠাৎ একটা বনের জন্য মন খারাপ হয়ে উঠবে না, চোখ ছলছল করবে না, অস্থির লাগবে না লংমার্চে না গিয়ে অফিসের চেয়ারে ঘন্টারপর ঘন্টা বসে থাকতে। সবই বোধের বিষয়। গ্রামের মানুষদের না পারি, প্রতিদিন সেলফি, নামিদামি রেস্টুরেন্টে হ্যাঙ্গ আউট করা শহুরে তরুণরা একটু জাগলে আন্দোলনের গতি অন্য দিকে মোড় নিবে এটা আমার বিশ্বাস।

লংমার্চ সফল হোক......

বিঃদ্রঃ যশোরে আজ বাধা দেয়া হয়েছে.... নাশকতার অযুহাতে....! তবুও নেতৃবৃন্দ লংমার্চ চালিয়ে যাবার ঘোষনা দিয়েছেন।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×