লিমা রহমানের তিন সন্তান। তিনজনের বয়সই দশের ঘরে। তাঁর বাসায় ১০ বছরের আরেকটি মেয়েশিশু আছে, তাঁর গৃহকর্মী। গায়ের রং ফরসা। নাম সোহাগী। কিন্তু সোহাগী তার গৃহকর্ত্রীর কাছে থেকে কোনো আদর-সোহাগ পায়নি। লিমা রহমান একজন নারী, একজন মা। কিন্তু সোহাগীর জন্য লিমা রহমানের মনে কোনো রহম ছিল না। তিনি অত্যাচার করতে করতে সোহাগীর গায়ের রং-ই যেন পাল্টে ফেলেছেন। গৃহকর্তাও এ অত্যাচারে কোনো বাধা দেননি।
সোহাগীকে গতকাল রোববার রাজধানীর মগবাজারের ২৭/এ, দিলু রোডের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশের বিশেষ ব্যাটালিয়ন র্যা ব। আর নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী লিমা রহমান ও গৃহকর্তা মশিউর রহমানকে আটক করা হয়।
মেয়েটি এবং উদ্ধারকারীদের সঙ্গে কথা বলে যা জানা গেল তা এমন—‘ঘর মুছতে বালতি থেকে পানি গড়ায়, থালা-বাসন ধুতে দেরি হয়, পান থেকে চুন খসে যায়, প্রতিক্রিয়ায় সোহাগীর যেন চামড়া খসিয়ে ফেলতে চান গৃহকর্ত্রী। সোহাগীর গালে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে অসংখ্য কাটাছেঁড়া, ছ্যাঁকা, শুকিয়ে যাওয়া রক্ত তা-ই তো বলছে। র্যা ব সদস্যরা তাকে গাড়িতে তুলেছে-নামিয়েছে কোলে করে। হাঁটাচলার শক্তিও হারিয়ে ফেলেছে মেয়েটি।
এরূপ গৃহকর্তা ও গৃহকর্তীদের কি করা উচিৎ?
সুত্র: প্রথম আলো।
এরূপ গৃহকর্তা ও গৃহকর্তীদের কি করা উচিৎ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩৬টি মন্তব্য ৩৫টি উত্তর
আলোচিত ব্লগ
আমি কে? রাজাকার!

ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন
সিনেমার গল্পঃ মেঘের অনেক রং - যে মেয়েটিকে মেঘ বানিয়ে দেওয়া হলো

সিনেমা শুরু হয় সবুজ দিয়ে। ওয়াইড ফ্রেমে পাহাড়, গা বেয়ে নেমে যাওয়া রাস্তা, আর রাস্তায় ছোট্ট একটা গাড়ি। ক্যামেরা কাটে গাড়ির ভেতরে। দুইজন মানুষ কথা বলছেন, নিতান্ত সাধারণ কথা। আবার... ...বাকিটুকু পড়ুন
খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন
ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।