সরকার বদলের সাথে সাথে নাম বদলের সম্পর্কের সাথে আমরা মোটামুটি ভাবে সবাই পরিচিত। এতে কার কি লাভ হয় তা ক্ষমতাসীন দলই বলতে পারবে। ব্যক্তিগতভাবে আমার তো কখনো কোন লাভ হয়নাই। বরং কিছুদিন নতুন নাম বুঝতে অসুবিধা হয়েছে। যেমন শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যখন শুনি প্রথমে বুঝতে একটু অসুবিধাই হয়। এবং নাম বদলের জন্য যা টাকা খরচ হয় সেই টাকা দিয়ে আমাদের মত সমস্যায় জর্জরিত একটি দেশে অনেক কিছুই করা যায়।
যাই হোক, একটা কাজ করলে কেমন হয়- কোন স্থাপনার নাম না পরিবর্তন করে ব্যক্তির নাম পরিবর্তন! যেমন এখন আ.লী - খালেদা জিয়ার নাম পরিবর্তন করতে পারে, আবার বি.এন.পি ক্ষমতায় আসলে শেখ হাসিনার নাম পরিবর্তন করবে। শুধু একটা প্রেস বিজ্গপ্তি - "এই শাষন আমলে অমুকের নাম তমুক রাখা হল"
এতে কোন টাকও খরচ হবেনা, দেশের মানুষের (রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়া) কোন সমস্যাও হবেনা।
আপনাদের মতামত জানাবেন...........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


