
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালীতলা গ্রোয়েন খেয়াঘাটে বিভিন্ন ধরনের নৌকা।

খেয়াঘাটে ভিড়ে আছে দুটি নৌকা। আরেকটি নৌকা যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছে ।

খেয়াঘাটে নৌকা থেকে নেমে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে অন্যদেরও দেখা যাচ্ছে।

যমুনা নদীতে ধরা পড়েছে এই আইড় মাছটি। খেয়াঘাটে এসে মাছ দেখাচ্ছেন জেলে। দাম হাঁকা হয়েছে ২ হাজার ১০০ টাকা।

খেয়াঘাটে পোঁতা বাঁশের মাথায় বসেছে পাখি। সে হয়তো যমুনার শীতল হাওয়া উপভোগ করছে।

খেয়াঘাটে ভিড়ে আছে একটি নৌকা। অন্যদিকে যাত্রীসহ নৌকা খেয়াঘাটের দিকে আসছে।

খেয়াঘাটের এক-পাশে বসে মাছ শিকার করছেন এক শৌখিন মাছ শিকারী।

খেয়াঘাটে নৌকায় আলকাতরা মাখাচ্ছেন দুই ব্যক্তি।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৬ বিকাল ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



