ব্যাংকিং প্রতিষ্ঠানের সফটওয়্যার বিক্রয়ে ওরাকলকে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষনা করেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান সেলেন্ট। সেলেন্টের বিগ লিগ্যাসি টেবিল ২০১০-এ ওরাকল এই স্বীকৃতি পেয়েছে।
সেলেন্টের গবেষনার বিশেষত্ব হল এরা কেবল সংখ্যার ভিত্তিতে সেরা ঘোষনা না করে চুক্তি থেকে কি পরিমান মূল্য অর্জিত হয়েছে সে বিষয়টিও বিবেচনা করে।
সেলেন্ট এর প্রতিবেদনে বলা হয়েছে '' ওরাকল তার নিজস্ব বিশিষ্ট্যের গুণে টেমেন্স এবং টিসিএল এর মত প্রতিষ্ঠানকে হারিয়ে বিগ লিগ্যাসি টেবিলের শীর্ষে উঠে এসেছে। ওরাকল ওয়েষ্টার্ন ইউরোপ ছাড়া বিশ্বের অন্যান্য সব অঞ্চলে নেতৃত্ব দিচ্ছে। এশিয়া এবং আফ্রিকার বাজারে একেবারে ক্ষুদ্র আর্থিক সমবায় প্রতিষ্ঠান থেকে শুরু করে বৃহৎ ব্যাংকে ওরাকলের সফটওয়্যারের সুস্পষ্ট আধিপত্য বিদ্যমান।''
ওরাকল ফিনান্সিয়াল সার্ভিস সফটওয়্যারের সিইও এবং এমডি জনাব এনআরকে রহমান বলেন, '' সেলেন্টের এই স্বীকৃতি ওরাকলের সল্যূশনের সমন্বিত শক্তিশালী দিক এবং বিশ্ববাজারে আধিপত্যকে প্রতিফলিত করে। অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহকে তাদের জটিল, ঝুঁকিপূর্ন ব্যবসায় সহায়তা অব্যহত রেখেছে ওরাকল ফিনান্সিয়াল সার্ভিস''
ওরাকল বিশ্বের বৃহত্তম বিজনেস সফটওয়্যার কোম্পানি। বিস্তারিত জানতে লগ ইন করুন http://www.oracle.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


