somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ব্যবহারকারীরা কম খরচে সেবা , নতুন প্রযুক্তি পেতে চায়, ওরাকলের জরীপের ফল

২৬ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরবর্তী প্রজন্মের মোবাইল যোগাযোগের নানা দিক নিয়ে পরিচালিত জরীপের গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ওরাকল। ‌‍‌‌''অপরচুনিটি কলিং: ফিউচার অব মোবাইল কমিউনিকেশন্স'' শীর্ষক গবেষণায় সারা বিশ্বের ৩ হাজার মোবাইল ব্যবহারকারীদের উপর এই জরীপ পরিচালিত হয়েছে। গবেষণায় মোবাইলের ব্যবহার, ব্যবহারকারীদের অনুধাবন, নতুন প্রযুক্তি বিশেষ করে অ্যপ্লিকেশন এবং মোবাইল বিজ্ঞাপন এর প্রতি আগ্রহ এবং পরবর্তী প্রজন্মের মোবাইল যোগাযোগের কাছে চাওয়া বিষয়ে নিরীক্ষা করা হয়েছে।

নতুন সব প্রযুক্তি সমুদ্ধ মোবাইল ফোন ব্যবহারে বিভিন্ন শ্রেণীর জনসাধারনের ব্যপক আগ্রহ রয়েছে। জরিপে অংশগ্রহনকারীদের মধ্যে ৮২ ভাগ বর্তমান সুবিধায় সন্তুষ্ট থাকলেও ৭৭ ভাগ ব্যবহারকারী আরো সুবিধা পেলে অন্য অপারেটরে যেতে আগ্রহী।

ব্যবহারকারীরা মোবাইলে অসংখ্য তথ্যের (ডাটা) সমাগম চান এবং এজন্য তারা অতিরিক্ত অর্থ ব্যয় করতেও আপত্তি নেই ৬১ ভাগ ব্যবহারকারীর। পাশাপাশি ৫৯ ভাগ ব্যবহারকারী একই সুবিধার জন্য পাঁচ ভাগ পর্যন্ত বেশি অর্থ ব্যয় করতে রাজি।

মোবাইলের প্রযুক্তিগত ভবিষ্যতের ক্ষেত্রে ৫৪ ভাগ ব্যবহারকারী বিশ্বাস করেন আগামী পাঁচ বছরের মধ্যে তাদের মোবাইলকে জিপিএস হিসেবে ব্যবহার করবেন, ৩১ ভাগ ক্রেডিট কার্ড হিসেবে ব্যবহার করবেন এবং ২৪ ভাগ গাড়ী চালু করার কাজে মোবাইলকে ব্যবহার করবেন। এমনকি তাঁরা মোবাইলের মাধ্যমেই ভিডিও চ্যাট, দরকারী অনলাইন তথ্যের জন্য বারকোড ব্যভহার এবং বাড়ীর বিদ্যুৎ ব্যবহার পর্যবেক্ষনের সুবিধা চান।

৬৪ ভাগ মেবাইল ব্যবহারকারী অর্থ ছাড়ের বিনিময়ে তাদের মোবাইলে বিজ্ঞাপন পেতে আগ্রহী। ১৮-৩৩ বছরের তরুন ব্যবহারকারীরা ৪৬-৬৪ বয়সী ব্যবহারকারীদের চেয়ে তিনগুন হারে মোবাইলকে তাদের বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে আগ্রহী আর ব্যক্তিগত কম্পিউটার হিসেবে ব্যবহার করতে দ্বিগুনহারে আগ্রহী। তবে মোবাইলে নতুন নতুন প্রযুক্তির ব্যাপারে যথেষ্ট আগ্রহী হওয়া সত্ত্বেও অধিকাংশ ব্যবহারকারী ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগী।

ওরাকল কমিউনিকেশন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভাস্কর গ্রোতি বলেন, 'যোগাযোগ সেবা প্রদানকারীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে সবসময় নতুন প্রযুক্তির খোঁজে থাকে। মোবাইল ব্যবহারকারী সহসাই নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা সম্পন্ন , তবে খরচ এবং বিশ্বস্ততা-ই অপারেটর নির্বাচনের মূল কারণ, এমন একটি চিত্রই পাওয়া গেছে ওরাকলের এই গবেষণা প্রতিবেদন থেকে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×