somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই মেলায় পুলিশের বিরুদ্ধে ফুটপাত বাণিজ্যের অভিযোগ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রিয়াজ রায়হান, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলা একাডেমি প্রাঙ্গনে অমর একুশে বই মেলাকে ঘিরে পুলিশের বিরুদ্ধে ফুটপাত বানিজ্যের অভিযোগ উঠেছে। মেলা উপলক্ষ্যে শাহবাগ, টিএসসি ও মেলার আশপাশের হকারদের থেকে প্রতিদিন কয়েক হাজার টাকা চাঁদা আদায় করছে বলে অভিযোগ করেছে হকাররা।

মেলায় ব্যবসা করতে আসা অন্তত দশজন হকার বাংলানিউজের প্রতিবেদকের কাছে এসব অভিযোগ করেন।

হকাররা জানান, মেলার আশপাশে শতাধিক হকার দোকানে বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেন। এসব দোকান থেকে শাহবাগ থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা আদায় করেন।

টিএসসি ও দোয়েল চত্বরের পাশে মেলার প্রবেশ মুখে পুলিশের কাঁটাতারের বেষ্টনীর ভিতরে কোনো হকার ঢুকার অনুমতি না থাকলেও চাঁদার বিনিময়ে হকাররা ওই বেষ্টনীর ভেতরে ব্যবসা করে। আর যারা চাঁদা দিতে অপারগ তাদের ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হয় না।

রাজধানীর গুলিস্থান এলাকার মুরালী বিক্রেতা কামাল, সুমন, ইসমাইলসহ কয়েকজন হকার বাংলানিউজকে জানান, প্রতিদিনই পুলিশ এসে প্রতি দোকান থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করে।

দোকানীরা অভিযোগ করেন, রোববার পহেলা ফাল্গুন মেলায় লোক সমাগম বেশি হওয়ায় শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক পদ মর্যাদার এক পুলিশ কর্মকর্তা তাদের কাছ থেকে দোকন প্রতি ৩০০ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাদের সবাইকে পিটিয়ে বের করে দেওয়া হয়। ৩/৪ জন দোকানদার চাঁদা দিয়ে পুলিশ বেষ্টনীর ভেতরে দোকান করেন।

চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে ওই এএসআই বাংলানিউজকে জানান, ‘হকারদের ফুটপাতের ওপর দোকান করতে বলা হয়েছিল। কিন্তু তারা রাস্তার উপর দোকান করায় সবাইকে বের করে দেওয়া হয়েছে।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, মেলায় পুলিশ বেষ্টনীর ভেতর কাউকে ব্যবসা করতে দেওয়া হয়না। এছাড়া মেলায় পুলিশের বিভিন্ন এলাকার ফোর্স কাজ করে। কারা চাঁদা আদায় করছে তা নির্দিষ্ট করা খুবই কষ্টকর বলে তিনি জানান।

অপরদিকে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার সৈয়দা সালমা পলি বাংলানিউজকে বলেন, ‘মেলায় পুলিশ বেষ্টনীর ভেতরে কাউকেই ব্যবসা অনুমতি নেই। এছাড়া কারও বিরুদ্ধে চাঁদাবাজীর সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কিন্তু সোমবার মেলায় গিয়ে দেখাগেছে অন্তত ২০ জন হকার পুলিশ বেষ্টনীর ভেতরে দোকান করছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×