somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলুন আমরা আত্নহত্যা করি!

১৩ ই আগস্ট, ২০১১ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিয়াজ রায়হান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আপনাকে যদি বলি- ভাই, আত্নহত্যা করবেন? তাহলে কী উত্তর দিবেন? হয়ত কোন উত্তরই দিবেন না। মনে মনে বলবেন, লোকটার মাথা পুরোটাই গেছে!

হ্যাঁ, আমার কথায় এমনটাই বলবেন আপনি। কিন্তু যদি বলি প্রতিদিন আমরা-আপনারা আত্নহত্যা করার জন্যই রাস্তায় বেরোচ্ছি। তাহলে কি খুব অযৌক্তিক হবে?

এ লেখাটি লেখার আগে মনে মনে ঠিক করেছি সংবাদ লেখার মত এখানে কোন বিষয়ে কোন ‘কর্তৃপক্ষের’ কোন ‘কর্তাব্যক্তি’র মতামত জানতে চাইব না। একান্ত নিজের মতটিই ব্যক্ত করব।

বলছিলাম আতœহত্যার কথা। আপনি কি নিশ্চিত-প্রয়োজনের তাগিদে সকালে যেভাবে সুস্থভাবে বাসা থেকে বেরিয়েছেন, ঠিক সেভাবেই ঘরে ফিরতে পারবেন? আমার উত্তর-না।

অন্তত সাম্প্রতিক কয়েকটি ঘটনা আমার উত্তরের পক্ষে যথেষ্ঠ মনে করছি।

আর কত! আর কতটি মানুষের জীবন গেলে আমাদের ‘কার্তারা’ নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা দিতে পারবেন?

কমতো হলোনা। স্বয়ং সরকারের আমলা থেকে শুরু করে স্কুল শিশু পর্যন্ত গেলো। এবার কি একটু নড়ে-চড়ে বসবে না সরকার বাহাদুর!

সড়ক সন্ত্রাসের কারণে দেশ একএক করে তার রত্নদের হারাচ্ছে। তাতে দেশ নিয়ে যারা চিন্তা করেন বলে দাবী করেন, সেই সরকারের কি কিছুই করার নেই?

গেল বছরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল দুই আমলার। এ বছর রাজধানীর পিচঢালা পথে জীবন দিয়েছেন তরুন এক সাংবাদিক। তার রক্ত শুকোতে না শুকোতেই মিরসরাইয়ে প্রায় ৪০ জন স্কুল ছাত্রের নির্মম মৃত্যু হলো। তাদের কবরের মাটি এখনও শুকোয়নি। তার আগেই শনিবার সড়ক সন্ত্রাসের শিকার হয়ে প্রাণ গেল দুটি মানুষের।

এ দুজন দেশের ‘সম্পত্তি নয় সম্পদ’।

এছাড়া এ বছরই দেশের দুটি স্থানে একদিনে আটাশজন ও তেরজনসহ প্রতিদিন রাস্তায় প্রাণ দেওয়া নাম না জানাদের কথা নাইবা বললাম।

দুপুরে নির্মাতা তারেক মাসুদ আর ইলেক্ট্রনিক মিডিয়ার অগ্রগন্য ব্যক্তি মিশুক মুনিরের মৃত্যুর খবর পেয়ে প্রথমে একটু থমকে ছিলাম। কয়েক মূহূর্ত পর ভাবলাম সব সম্ভবের এই দেশে এ আর নতুন কি!

ইতিহাস বলে আলোচিত প্রতিটি সড়ক দূর্ঘটনার পরই সরকার খুব ঘটা করে একটি কাজ ঠিকই করে থাকে। তা হচ্ছে উচ্চ পর্যায়ের! ‘তদন্ত কমিটি’। যেগুলোর দ্বারা এখনও কাজের কাজ কিছুই হয়নি বলে অন্তত আমার মনে হয়।

আর যদি তদন্ত কমিটির কল্যাণে কোন ফলই হতো, তাহলে বোধ হয় তারেক মাসুদদের এভাবে চলে যেতে হতোনা।

এ দূর্ঘটনার পরও হয়ত সেই কাঙ্খিত তদন্ত কমিটি করবে সরকার। কিন্তু তার ফলাফল কী হবে তা কি বলতে পারবে ভবিষ্যত?

আমরা আসলে মহাশয়ের জাতি। একদিকে এ দেশে একটি কলেজ ছাত্রকে সন্ত্রাসী প্রমাণ করতে সরকারের উচ্চ পর্যায়ের কতই না চেষ্টা। অন্যদিকে একের পর এক সড়ক দূর্ঘটনায় বেঘোরে প্রাণ হারাচ্ছে জনতা। সেদিকে সরকারের খেয়াল করার যেন প্রয়োজনই নেই।


Click This Link
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×