ব্লগার বন্ধুদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
বেয়াদবী হলে জনাব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামহোয়ারইন ব্লগটি আমার কাছে এখনো মতামত প্রকাশের শ্রেষ্ট লিখনভূমি। যেখানে আমরা সবাই লিখছি। কি লিখছি, কেন লিখছি, কি জন্যে লিখছি, কি লেখা উচিত?---তা আমরা মাঝে মধ্যে ভুলে যায়।
একবার ভেবে দেখুন না, আপনার একটা বা আমার একটা ভালো লেখা আগামী দিনের লেখার পথ-প্রদর্শক হিসেবে কাজ করে। তেমনি একটা খারাপ লেখা আরেকটা খারাপ লেখাকে উৎসাহিত করে।
দয়া করে তর্কের দৃষ্টিভঙ্গিতে দেখবেন না।
সমাজ-সভ্যতা মানুষের ধারাবাহিক শ্রম-মেধা-মননের সমষ্টি। যা প্রতিনিয়ত সমৃদ্ধ হতে থাকে। এখানে আপনার-আমার দায়িত্ব কর্তব্য রয়েছে। যে দায়িত্ব এড়ানো কোনো যুক্তিবান মানুষের কাজ নয়।
দয়া করে ভালো লেখালেখি ব্লগার বন্ধুরা আপনারা অন্য একটা ভালো লেখাকে এবং ব্লগারকে লেখার ব্যাপারে উৎসাহিত করবেন_আপনার সুন্দর লেখণির মাধ্যমে। চে'র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে একটা ভালো লেখা পোস্ট করলাম--কিন্তু কেউ কোনো মন্তব্য করলো না।
সললে সুস্থ্য-সুন্দর থাকুন এই প্রত্যাশা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



