জনগণের স্বার্থ রক্ষা করতে হলে প্রয়োজন গণবিপ্লব_ বিচারপতি গোলাম রাব্বানী
উদীচী’র এই ৩ টি দাবির বিপক্ষে সরকারের কোনো যুক্তি নেই। জাতীয় সম্পদ রক্ষার বিরুদ্ধে কারো কোনো যুক্তি থাকতে পারে না। আমরা কি দেখলাম যে, ভোট বিপ্লব জনগণের স্বার্থ রক্ষা করতে পারে না। জনগণের স্বার্থ রক্ষা করতে হলে প্রয়োজন গণবিপ্লব। যার সূচনা আজ উদীচী করেছে। এই সংগ্রামকে আমরা সকলে এগিয়ে নেব। যুদ্ধাপরাধীর বিচার, টিপাইমুখ বাধ নির্মাণ প্রতিহত ও সমুদ্রবক্ষের গ্যাস ব্লক ইজারা দেয়ার সিদান্ত বাতিলের দাবি নিয়ে আজ বিকেল ৪.৩০ মিনিটে ঢাকার মুক্তাঙ্গনে উদীচীর সংস্কৃতিকর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বিচারপতি গোলাম রাব্বানী বলেন।
সারা দেশব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় মুক্তাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশ মঞ্জুশ্রী দাশ গুপ্তার সভাপতিত্বে ও প্রবির সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, বিচারপতি গোলাম রাব্বানী, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, উদীচী’র সাধারণ সম্পাদক হাবিবুল আলম। এ লড়াই বাঁচার লড়াই---এই লড়াইয়ে জিততে হবে এই গণসঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জামশেদ আনোয়ার তপন।
এ সমাবেশে অধ্যাপক এম এম আকাশ সমুদ্রবক্ষের গ্যাস ব্লক ইজারা দেয়ার বিষয়ে নানা তথ্য ও তত্ত্বপূর্ণ বক্তব্য এবং উদীচী’র সাধারণ সম্পাদক হাবিবুল আলম টিপাইমুখ বাধ নির্মাণ প্রতিহত করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সমাবেশের বক্তব্য শেষে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন-সংগ্রাম নিয়ে নির্মিত পথ নাটক ‘গহনা’ বাউল সঙ্গীত ও আবৃতি পরিবেশন করা হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



