somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিদিনের কান্না

১০ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কান্না
কান্না। কাঁদা।
মানুষ বা পশু-পাখি কেন কাঁদে? এর উত্তরে নানা মত থাকলেও_সবাই নিশ্চিয়ই একটি মতে আমার সাথে একমত পোষণ করবেন, তা হলো_ব্যাথা থেকে কান্নার উৎপত্তি।
ব্যাথা। ব্যাথার আবার নানা ধরন আছে। শারীরিক। মানসিক। আধ্যাত্মিক। ভোগ-লোভগত। চাওয়া-পাওয়া গত। আরো অনেক বিষয় হতে পারে_ ব্যাথার মূল কারণ।
যা-ই-হোক, এ বিষয়ে আর কথা বাড়াচ্ছি না।
সেদিন এক ব্যাতিক্রমধর্মী কান্না কাঁদতে দেখেছিলাম_আমার স্থুল চেতনার দৃষ্টি দিয়ে। সে এক অদ্ভূত কান্না। অনুভব-উপলব্দি করতে করতে একটু আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। আরো একটু বেশী আবেগী হওয়া উচিত ছিল। হই নি। মেট্রোপলিটন মন আর কর্পোরেট চেতনায় গড়া পাষাণ মন কতটুকই-বা গলবে?
সিগারেট ফুঁকতে ফুঁকতে নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিলাম। জয় হোক বাবা পরিবেশের।
মামা, একটা চা। কিছুক্ষণ পর-----এই রুবেল, এই চা-টা ওনাকে দে। খুব ছোট্ট একটি শিশু তাড়াহুড়া করে দোকানদার মামার কাছ থেকে চা-নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি ৭/৮ ফিট দূরে বসা। শিশুটির চোখে-মুখে ভয়, আতঙ্ক ও কষ্টের স্পস্ট ছাঁপ। যা দেখে আমি নিজেই আবেগতাড়িত হয়েছিলাম।
কি বেমানান পরিবেশে ও শুধু বেঁচে থাকার জন্য কত কস্ট করছে? সিগারেটের ধোঁয়া খেয়ে খেয়ে বার বার কাশি দিচ্ছে। দোকানদার একসাথে ৩/৪ টা কাজের অর্ডার দিচ্ছে। আর ও সে কাজ করছে। নির্ভয়ে নয়, আতংক-ভয়ের মাঝে। তার উপর আবার চা-সিগারেট খাওয়া আসক্তদের জারি_এই এত সময় লাগে, তারাতারি দে। এতেও ও ভয় পায়। সংকুচিত হয়ে যায়। তবুও কিছু করার নেই ওর। ওকে এই মানবতানামধারী সভ্য সমাজে-পৃথিবীতে বেঁচে থাকতে হবে।
ওই দোকানে কত বামপন্থী, মধ্যপন্থী, ডানপন্থী, উগ্রপন্থী, ধর্মপন্থীসহ সকলপন্থী মানুষের ওঠা-বসা। এর মধ্যে কেউ নেই_ওকে একটু আদর-স্নেহ করার। একটু ভালোবাসা দেওয়ার। ওর ওকে জীবন ফিরিয়ে দেওয়ার কেউ নেই। আমিও না। আমরা সবাই ব্যস্ত নিজেকে নিয়ে, নিজের পরিবার-পরিজন নিয়ে। ইহার নাম মানবতা-মনুষ্যত্ব_নিজের কপালে নিজে থু-থু মারি। কারণ এই মানবতার পোশাক আমার শরীরে। তাই----- ।
বেঁচে থাকলে, ওকে এই সমাজ কি বানাবে? ----মনে করি এ প্রসঙ্গে কিছু বলার য়ার প্রয়োজন নেই।
রুবেল। ৫ বছরে একটি ছেলে। শ্যমলা। সিমসাম। তবে ওর মুখটা দারুণ মায়াবী। মিষ্টিও বটে। আর এসব দেখতে পেরেছিলাম ঠিক তখন, ওকে আদর করে যখন আমার পাশে বসিয়ে কথা বলছিলাম।

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×