somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প - যৌনাবেগ - অন্তর্বাস

২৭ শে জুন, ২০১৪ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারে লাল অন্তর্বাস ঝুলছে । সাইজ দেখে রইসুদ্দিন ধারনা করলো অন্তর্বাসটি জাহানারা আবেদিনের । বেডপ সাইজের অন্তর্বাস । বর্ডারে ফুলের কাজ । ক্লিপ দিয়ে তাঁরে আটকানো অন্তর্বাসটির দুবাহু ঝুলে আছে । অন্তর্বাটি ক্লান্ত । প্রতিমুহূর্তের রক্ষণশীল ভুমিকার পর সে এখন বিশ্রাম নিচ্ছে যেমনটি রইসুদ্দিন নেয় । অন্তর্বাস নতুন কেনা হয়েছে । বনানীর বারো নাম্বার রোডের এই চারতলা বাসাটির সকল ভাড়াটের অন্তর্বাস রইসুদ্দিন চিনে । মাস পনেরো যাবৎ সে এখানে দারোয়ানের কাজ করছে । দুপুরের দিকে গেটে তার স্ত্রী লতিফা ছেলের বই খাতা নিয়ে বসে । মেয়েটা ক্লাশ সেভেন পাশ নাকি দিছিল । মাথা ভালো । যে কোন হিসাব মুখে মুখে করে দিতে পারে । সময়ে অসময়ে দুই চারটা ইংলিশ শব্দও বলে । লতিফা আর ছেলে রুবেল দুপুরে বই খাতা নিয়ে বসে আর রইসুদ্দিনের চট করে চলে আসে ছাদে । বিষণ্ণ রোদে ছাদের ডান কোনায় গাজী পানির টাঙ্কির গায়ে ঠেশ দিয়ে রইসুদ্দিন সময়টা অন্তর্বাস দেখে কাটায় । মূলত দিনের এই সময়টার জন্য তার প্রতিদিনকার অপেক্ষা ।

রইসুদ্দিন উঠে দাড়ায় । ছাদের দরজা ধরে সিঁড়িতে উকি দেয় । কেউ নেই । কান পেতে কিছুক্ষন অপেক্ষা করে । না , কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না । এই সময়টায় ছাদে তেমন কেউ একটা আসে না । সে দরজা চাপিয়ে আবার ফিরে আসে তারে ঝুলানো অন্তর্বাসের কাছে । খপ করে খুলে নেয় ক্লিপ । শার্টের নীচে লুঙ্গির সাথে গিঁট দিয়ে বাঁধে লাল ফুল তোলা অন্তর্বাস । নেমে যায় নীচে ।
মাঝে মাঝে সে এমনটা করে । বাসা বাড়ির ছাদে শাড়ি , পায়জামা , শার্ট হারালে খোঁজ খোঁজ রব উঠে কিন্তু অন্তর্বাস হারালে কেউ টু শব্দ করে না । গোপন জিনিসে আমাদের যত ভয় । বিষয়টা রইসুদ্দিন বেশ উপভোগ করে । যার অন্তর্বাস সে হাপিশ করে দেয় পরবর্তীতে তার মুখ সে গভীর মনোযোগে লক্ষ্য করে । তাদের চোখের তাঁরায় অজানা বিহ্বলতা , সেখানে লজ্জার চেয়ে কাজ করে ভয় । নিজেকে অন্যের কাছে না বুঝে হারাবার ভয় । রইসুদ্দিন যেন ঠিক ঠিক সেই ভয় পড়তে পারে । তার ছেলে রুবেলের বানান করে এলিফেন্ট পড়বার মতো । ই এল ই পি এইচ এ আন টি । এলিফেন্ট ।

( ২ )

লেজ কাটা কুকুরটা প্রতিরাতের মতো কাঁদছে । ঘেউ উ উ ... ঘেউ উ উ । রইসুদ্দিন টুলে বসে কুকুরটির কান্না শুনে আর টাশ টাশ মশা মারে । অন্যান্য বাসার দরোয়ানরা রাতের এই সময়টা ঘুমিয়েই কাটায় । রইসুদ্দিন ঘুমায় না । তার রাতে ঘুম হয় না সেই ছোটকাল থেকেই । তার দাদী বলতো এই পোলায় ঘুমায় না ক্যারে । কিরে তুই কি চুর হইবি নি । রইসুদ্দিন হয়েছে দারোয়ানের । গেটের পাশেই এক রুমের ঘর । সেখানে তার স্ত্রী ছেলেকে নিয়ে ঘুমায় । গরম বেশী বলে লতিফা আজ মশারী লাগায়নি । ছেলেটাকে নিশ্চিৎ মশা কামড়াচ্ছে । রইসুদ্দিন উঠে দাড়ায় । ঘরের তাকে গতকাল রাতে অর্ধেক কয়েল রেখেছিল । ছেলের পায়ের কাছে কয়েল জ্বালিয়ে দেয় ।

-এই । ফিরে আসতে গিয়ে লতিফার গলা শুনে ঘুরে দাড়ায় রইসুদ্দিন । লতিফার ঘুম গাড় । এতো অল্প শব্দে তার ঘুম ভাঙবার কথা নয় ।

-ঘুমাও নাই ?

-না । মশা কাম্রাইতাছিল ।

-মশারী লাগাও । পাশেই ড্রেন । মশা তো আইবই ।

রইসুদ্দিন চলে আসতে চায় , লতিফা আবার ডাকে । - একটা কথা শুনবা ?

-কানে পট্টি লাগাই নাই । কইয়া ফালাও ।

-আইজ সকালবেলাত ছাদে আমার নিচের কাপড়ডা লাড়ছিলাম , সন্ধ্যায় গিয়া দেখি নাই ।

-অর্ধেক কতা কইবা না । পুরাডা কও । নীচের কাপড় কি ?
ঐ যে মাইয়ারা পড়ে না বেলাউজের নীচে । ওইসব । পরশু জাহানারা আফাদের বাসাত গেছিলাম তাগর কাপড় ধুইয়া দিতে । আফায় আমারে লাল রঙের একটা ওইসব দিয়া কইল এইটা শাড়ির নীচে পড়তে । নীচে কতো শত গাড়ির ড্রাইভার মাইভার আহে । তাগর সামনে নাকি হুদা বেলাউজ পড়া ঠিক না । নজর লাগতে পারে । এত্ত সুন্দর ফুল তোলা একটা জিনিস দিছিল । আইজ সকালে ধুইয়া ছাদে লাড়ছিলাম , সন্ধ্যায় গিয়া দেহি নাই । এই বাড়িরই কেউ কামডা করছে । এতো শিক্ষিত শিক্ষিত মাইনশে মাইয়াগর নীচের কাপড় চুরি করে । আস্ত হারামজাদা ।


লতিফা রাগে গজ গজ করতে থাকে । রইসুদ্দিন তার টুলে ফিরে আসে । বাইরে কুকুর কাঁদছে । ঘেউ উ উ ... ঘেউ উ উ ... বিশ্রি সেই কান্না ।



---------------


অনুগল্প - যৌনাবেগ - সুরভী ম্যাডাম
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৪
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×