সারারাত শব্দটি
ফিরে ফিরে আসে
নীরবে বৃষ্টি পড়ে
নিরবচ্ছিন্ন পড়তেই থাকে।
কে আমি এমন কেউকেটা
স্মরণে
বারংবার আদৃত হবো
নিজের কাছে ?
তবে কি বৃষ্টিপতনের
সহজ ভঙ্গিটি, সবটুকু কাঠিন্য
ভিন্ন কোন স্বাদ এনে দেবে ?
আজীবন অস্বস্তির সাথে
কোলাকুলি করে
কেটে যাবে রাত – সারা রাত ?
প্রেমময়ী, যদি ভালোবেসে থাকো
পাশে এসে শোও,
আমার বৃষ্টি হও তুমি,
ধুয়ে যাক ক্লান্তি, ধুয়ে যাক অযোগ্যতা।
আরোপিত ঔদাসীন্যের লালসার সহোদর লোভ।
শুভ্র সুখে
সিক্ত হও।
অনুবাদ – সুরেশ রঞ্জন বসাক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

