বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শারমিন আক্তার (সুমি)র হত্যাকান্ডের চার্জশিট আদালতে দায়ের করা হয়েছে। চার্জশিটে শুধুমাত্র ঘাতক আবুলকেই অভিযুক্ত করা হয়েছে। আবুলকে গ্রেফতারের পরে স্বীকারউক্তি মতে যাদের নাম প্রকাশ করেছিলেন তাদের চার্জশিটে নাম উল্লেখ করা হয়নি বলে জানাযায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলী আহম্মেদ দীর্ঘ ২মাস তদন্ত শেষে ৭জন প্রত্যাক্ষ স্বাক্ষীসহ ১৮জনের স্বাক্ষ্য গ্রহন শেষে সম্প্রতি চার্জশিট দাখিল করেছেন। জানাগেছে, চলতি বছরের ১২ অক্টোবর পুর্ব সুজনকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় ছুটির শেষে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে দিবালোকে শিক্ষিকা শারমিন আক্তার (সুমি)কে ছুড়িকাঘাতে খুন করা হয়। ওইদিন ঘাতক আবুল হত্যাকান্ড ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলা গুপ্তের হাট নামক স্থান থেকে এলাকাবাসী খুনি আবুলকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরের দিন ১৩ অক্টোবর শারমিনের পিতা শাহজাহান সরদার (অবসর প্রাপ্ত ব্যাংকার) বাদী হয়ে আবুলকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। তখন শারমিন হত্যাকারীর ফাঁসির দাবীতে আগৈলঝাড়াসহ দক্ষিণাঞ্চলে শিক্ষক ও সর্বস্থরের মানুষ মিছিল, সমাবেশ, মানব বন্ধন ও প্রশাসনের কাছে স্মরকলিপি পেশ করেছিলেন। এসময় আন্দোলনকারীদের দাবী ছিল ঘাতক আবুল সহ এ হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা।
শিক্ষিকা শারমিন হত্যার বিচার চাই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet

২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।