somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ফোন কোম্পানির বর্ধিত সেবা

০৮ ই আগস্ট, ২০১১ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল ফোন কোম্পানি আমাদের নানা রকম সুবিধা দিচ্ছে। কিন্তু কিছু বিষয় অস্পষ্ট থেকেই যাচ্ছে। এসব সুবিধার অংশ হিসেবে তারা যদি এ বিষয়গুলো স্পষ্ট করত-
বন্ধ নম্বরে ফোন করলে-
�এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না� বলেই তারা খালাস। কেন সম্ভব হচ্ছে না, সেটি তারা পরিষ্কার করতে পারত এসব বিষয় উল্লেখপূর্বক-
� তার চার্জার নষ্ট। চার্জ দিতে না পারায় মোবাইল ফোন বন্ধ। তাই সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
� তার কাছে বহু লোকে টাকা পায়। কোনো পাওনাদার ফোন করে কি না, এই ভয়ে বন্ধ রেখেছে। কীভাবে সংযোগ দিই!
� মোবাইল ফোনটা ভ্যানিটি ব্যাগে রেখেছে তো। চাপ লেগে কখন জানি বন্ধ হয়ে গেছে। টের পায়নি।
� তিন-চার রাত দাঁত ব্যথায় ঘুমাতে পারেনি। তাই এখন মোবাইল ফোন বন্ধ করে ঘুমাচ্ছে।
� তার মোবাইল ফোন চুরি হয়ে গেছে। চোরেরা সিমকার্ড খুলে ফেলেছে। আমরা কীভাবে সংযোগ দিই, বলুন।
আজকাল মোবাইল ফোন কোম্পানি যে বাড়তি সুবিধাটা দিচ্ছে, তা হচ্ছে দেখার সুবিধা। যেমন, অমুক চ্যানেলের খবর দেখার সুবিধা, অনুষ্ঠান দেখার সুবিধা ইত্যাদি। এ সেবার পরিধি বাড়ানো যায় এভাবে-
� ডায়াল করুন এবং দেখুন আপনার প্রেমিকা এখন কার সঙ্গে বসে চিনাবাদাম খাচ্ছে।
� ডায়াল করে দেখে নিন বাসায় রেখে আসা আপনার জামার পকেট থেকে আপনার বউ নোট সরানোর অপচেষ্টা চালাচ্ছে কি না।
� ডায়াল করুন এবং দেখুন পাশের ঘরে আপনার সন্তান পড়ছে, নাকি টেবিলে মাথা রেখেই ঘুমাচ্ছে, নাকি কাঁথার নিচে মাথা ঢুকিয়ে কারও সঙ্গে মোবাইল ফোনে ফুসুরফাসুর করছে।
� নির্দিষ্ট নম্বরে ডায়াল করে দেখুন আপনার মেয়ের বিয়েতে আসা মেহমানেরা চায়ের কাপ বা পানির গ্লাস পকেটে ঢোকাচ্ছে কি না।
� ডায়াল করে দেখে নিন, আপনার ফাইল এখন কোন টেবিলে, কোন অবস্থায় আছে।
কারও কাছে এসএমএস পাঠালেন। সেই এসএমএস যে গিয়ে পৌঁছেছে, সেই রিপোর্ট আসে। তবে যাঁর কাছে পাঠিয়েছেন, তিনি ঠিকঠাকমতো পড়েছেন কি না, সেটা জানা যায় না। মোবাইল ফোন কোম্পানি সেটা বিস্তারিত জানাতে পারে এভাবে-
� ইংরেজিতে দুর্বল হওয়ায় আপনার এসএমএস তিনি পড়তে পারেননি পুরোপুরি। ডিকশনারি খুঁজছেন।
� চশমাটা পাচ্ছেন না। তাই পড়তে আরও কিছুক্ষণ বিলম্ব হতে পারে।
� সাইলেন্ট করা আছে মোবাইল ফোন। তাই আপনার এসএমএস এখনো টের পাননি।
� আপনার এসএমএস পড়তে গিয়ে ভুল বাটনে টিপ দিয়ে ভুল করে ডিলিট করে ফেলেছেন।
� আপনার পাঠানো এসএমএসটা তিনি পড়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে উত্তরও দেবেন, ওয়েট।
আপনি যাঁকে ফোন দিয়েছেন তাঁর নম্বর খোলা। তবু তাঁর সঙ্গে কথা বলতে পারছেন না। কারণ ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে লেখা উঠেছে �নম্বর বিজি� অথবা �ওয়েটিং�। তারা যদি এ লেখাগুলো বিস্তারিত লেখে-
� এ ব্যস্ততা কতক্ষণ থাকবে, আমরা বলতে পারছি না; যতক্ষণ তিনি কথা চালিয়ে যাবেন, ততক্ষণ ব্যস্ত থাকবে। আর তিনি যেহেতু নিজের টাকায় কথা বলছেন, আমরা তো না করতে পারি না।
� ওয়েটিং লেখা উঠেছে, ওয়েট করতে থাকুন। ওয়েটটা দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারেন, আরামকেদারায় বসেও করতে পারেন।
� রেলস্টেশনে ওয়েটিং রুম থাকে। কিন্তু কল ওয়েটিংয়ের জন্য আপনাকে আমরা কোনো ওয়েটিং রুম দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি।
আজকাল কোনো সমস্যাই যেন সমস্যা নয়। কৃষি সমস্যা বলেন আর রোগবালাইসংক্রান্ত সমস্যা বলেন, নির্দিষ্ট নম্বরে ডায়াল করামাত্রই সব সমাধান মিলে যায়। নির্দিষ্ট নম্বরে ডায়াল করে আরও সেবা পাওয়া যেতে পারে এসব বিষয়ে-
� টয়লেটের ছিটকিনি নষ্ট? এটা কোনো সমস্যাই নয়। ছিটকিনির জায়গায় একটা কাঠি অথবা কালিবিহীন কলম ঢুকিয়ে দিন। কাজ চলে যাবে।
� খুব মশা কামড়াচ্ছে? নো টেনশন। পাশের মুদি দোকানির সঙ্গে কথা বলুন। তিনি গোল, প্যাঁচানো একটা জিনিস দেবেন। দেশলাই দিয়ে জ্বালান।
� ভাত কাদা কাদা হয়ে যাচ্ছে? কোনোভাবেই ঝরঝরে হচ্ছে না? মেন্যু পাল্টান। খিচুড়ি রান্না করুন। এ ধরনের আতঙ্ক পোহাতে হবে না।
� শার্টের বোতাম খুলে গেছে? এর জন্য আবার ফোন করতে হয়? বাড়িতে সুঁই নেই?
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×