somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অফিসের নতুন নীতিমালা , এমন যদি হয় :-/ :-B :P =p~

০৯ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসের ১০- ১টা নিয়মনীতিতে সবাই অতিষ্ঠ। এটা করতে হবে, ওটা করা যাবে না। আর ছুটিছাটা নিয়ে কড়াকড়ি তো আছেই। এই নিয়মনীতি কতটা কঠিন হতে পারে তার একটি নজির দেখলে আপনি অনুধাবন করতে পারবেন-আপনি কত ভালো কোম্পানিতে চাকরি করছেন-আপনার বস্* কত ভালো মানুষ।

অসুস্থতা ছুটিঃ এখন থেকে অসুস্থতার সাক্ষ্য হিসেবে ডাক্তারের সার্টিফিকেট অনুমোদন করা হবে না। আপনি যদি সার্টিফিকেটের জন্য ডাক্তারের কাছে যেতে পারেন, তাহলে অফিসেও আসতে পারবেন।

অপারেশনের জন্য ছুটিঃ এখন থেকে কোনো চাকরিজীবী অপারেশন করাতে পারবেন না। কারণ এর জন্য কোনো ছুটি বরাদ্দ নেই। প্রতিষ্ঠান মনে করে, কাজ সঠিকভাবে সমাধা করার জন্য আপনার সব অঙ্গ-প্রত্যঙ্গের সমন্বয় প্রয়োজন। কোম্পানি আপনাকে সম্পূর্ণ অবস্থায় চাকরিতে নিয়োগ দিয়েছে, সেহেতু কোনো প্রকার অঙ্গ অপসারণ কোম্পানির সঙ্গে চুক্তিভঙ্গের শামিল হবে।

বার্ষিক ছুটিঃ প্রত্যেক চাকরিজীবী বার্ষিক ১০৪ দিন ছুটি ভোগ করতে পারবেন। সেগুলো হলো শুক্র ও শনিবার। এ ছাড়া সবাই একসঙ্গে ছুটি নিতে পারবেন যথাক্রমে ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, পয়লা বৈশাখ, ১৬ ডিসেম্বর ও দুই ঈদের দিন।

নিজের মৃত্যুজনিত ছুটিঃ অন্তত দুই সপ্তাহ আগে নোটিশ দিতে হবে। কারণ আপনার স্থলাভিষিক্ত যিনি হবেন, তাকে ট্রেনিং দেওয়ার দায়িত্বও আপনারই।

পোশাক-পরিচ্ছদঃ সবাইকে তার বেতন অনুযায়ী পোশাক পরিধানের নির্দেশ দেওয়া যাচ্ছে। যদি কাউকে দেখা যায় দামি কাপড় বা প্রসাধনী ব্যবহার করছেন, তবে কোম্পানি ধারণা করে নেবে যে সেই কর্মচারীর বেতন বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।

টয়লেট ব্যবহারঃ টয়লেট ব্যবহারে অনেক সময় নষ্ট করা হয়। এখন থেকে সবাই নিয়ম মেনে চলবেন। নামের আদ্যক্ষর ক্রমানুসারে টয়লেট ব্যবহার করতে হবে। যেমন যাদের নাম শুরু হয়েছে �আ� দিয়ে তারা যাবেন ৮ থেকে ৮�২০-এর মধ্যে, �ই� দিয়ে যাদের নাম তারা যাবেন ৮�২০ থেকে ৮�৪০-এর মধ্যে-এভাবে চলতে থাকবে। আপনি যদি আপনার নির্ধারিত সময়ে টয়লেট ব্যবহার না করেন তবে আপনাকে পরবর্তী দিনের জন্য অপেক্ষা করতে হবে। খুব ইমার্জেন্সি হলে, আপনি আপনার সহকর্মীর সঙ্গে সময় অদল-বদল করতে পারবেন। সে ক্ষেত্রে দুজনের সুপারভাইজারের লিখিত অনুমোদন নিতে হবে।

লাঞ্চ ব্রেকঃ হালকা লোক এক ঘণ্টা সময় পাবেন দুপুরের খাবারের জন্য। যাতে বেশি করে খেয়ে ওনারা স্বাস্থ্যবান হতে পারেন। সাধারণ স্বাস্থ্যের লোক সময় পাবেন ৩০ মিনিট, সুষম খাবারের জন্য। আর মোটা লোকেরা পাবেন মাত্র পাঁচ মিনিট সময়। কারণ পাঁচ মিনিট সময় শুধু সালাদ খাবার জন্য যথেষ্ট।

সবাইকে কোম্পানির প্রতি অনুগত থাকার জন্য ধন্যবাদ। আমরা আপনার জন্য অনুকূল কাজের পরিবেশ তৈরিতে সদা সচেষ্ট।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×