কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি
১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।
অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।
স্বচ্ছল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে বাদলধারা!
ঝরো অবিরাম।
বৃষ্টির ধারাপাত বয়ে চলুক অবিরাম!
পূর্ণ উদ্যোমে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে ওঠে যে যার মত নিজস্ব বলয়ে
নব আনন্দে জাগো!
উৎসব চলুক নব সৃষ্টির উন্মাদনায়
ঝরুক অবিরাম বৃষ্টি ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন