আজকে কোন কাজ না থাকায় টিভি দেখছিলাম বসে বসে। চ্যানেল আই এ দেখলাম বিশ্ব শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠান দেখাচ্ছে। বসে বসে দেখতে থাকলাম। বাপ্পার গান দেখলাম গাড়ি চলেনা চলেনা..... চলেনা রে গাড়ি চলেনা......... বাপ্পার গানের শেষে আসলো উপস্থাপিকা। উপস্থাপিকা ঠিক মত একটা লাইভ অনু্ষ্ঠানে কেমন করে উপস্থাপন করা লাগে তাই জানে না তারে দিছে এই খানে। দলছুট নাকি আজকের অনুষ্ঠানে গান করার জন্য কোন পারিশ্রমিক নেয় নাই ফ্রীতে গান গাইছে এই কথাটা উনি বলতে গিয়া কত কিছু বলছে আল্লাহ্.... অনেকটা এমন করে বললো আজকে দলছুট এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কিছু নেয়নি ইয়ে মানে যেটা শিল্পীদের দেয়া লাগে ওনারা সেটা ছাড়াই আজকের দিনে শিশুদের জন্য গান গাইলেন। উপস্থাপিকা এইভাবে দলছুটরে অপমান না করলেও পারতো একটা ছোট কথা বললেই হইতো আজকে শিশু দিবসের এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য দলছুট কোন রকম পারিশ্রমিক নেয় নি। বাস কাহিনী খতম। এরপরে উপস্থাপিকা মঙ্চ থেকে নামলেন ওনার বাচ্চাদের সাথে কথা বলতে হবে। খুজে খুজে উনি বাচ্চা বের করতে লাগলেন কার কার সাথে কথা বলা যায়। একটা পিচ্চি বাচ্চা বয়স হবে ৬-৭ ঐ অনুষ্ঠানে চকলেট বিক্রি করতেছে বাপ্পার গানের সময় অনেক নাচানাচি করছে বাচ্চাটা। তারে খুজে নিলেন কথা বলার জন্য। সেই বাচ্চাটার গায়ে কিছু নাই মানে খালি গায়ে আসছে অনুষ্টানে। শিশু দিবস উপলক্ষে অনেক গুলা সাদা টি-সার্ট ছাপনো হইছে দেখলাম। যারা যারা এই টি-সার্ট পাইছে তারা তাদের জামার উপরেই টি-সার্ট পরে আছে। অনুষ্ঠানে এত মানুষ থাকতে ঐ খালি গায়ের বাচ্চার সাথেই কেন কথা বলতে হবে। তারে দেখলে আমাদের মায়া হবে এই জন্য ?? এই অনুষ্ঠানে অনেক টাকা ব্যায় করছে আয়জকরা এই বাচ্চার গায়ে কেন তাইলে একটা টি-সার্ট নাই ?? ব্যাপার অনেক টা এমন যারা যারা খাইছেন তাদের জন্য খাবার দেয়া হচ্ছে আর যারা যারা খান নাই তাদের জন্য খাবার রান্না করা হচ্ছে। মরাধরা গুলারে যদি না দেখাই তাইলেতো আবার বিদেশ থেইক্কা সাহায্য আসবো না। এই জন্য মরাধরা জামাকাপর ছারা গুলারে টিভির সামনে আনা লাগে।
অনেক আগে একটা হিন্দি সিনামা দেখছিলাম মুন্না ভাই এম বি বি এস। অনেকেই মনে হয় দেখছেন ছবিটা। ঐ খানে এক পর্যটক ঘুরে ঘুরে গরীব মানুষের ছবি তুলতে ছিলেন হাঙ্গরী এন্ড পুয়ার পুয়ার পিপলের ছবি। শিরোনামটা ঐ খান থেকেই নিলাম। আমরা নিজেরাই নিজেদের কে পুয়ার করে রাখলে অন্যের কি দোষ আমাদের কে পুয়ার ভাবতে??
ওদেরকেতো কিছু বলতে পারবো না তাই এই খানেই ঝারলাম সরি।
ছবি: ব্লগার হাসান বিপুল ভাইয়ের তোলা।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



