somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

এক ভয়ঙ্কর ষড়য্ন্ত্র'র ময়নাতদন্ত (গুজরাত ফাইলস)

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন বাজী রেখে দীর্ঘ আট মাস ধ'রে এক অন্তর্তদন্ত'র পথে যাত্রা করেছিলেন সাংবাদিক রাণা আইয়ূব। তারই ফসল এই গুজরাত ফাইল‌স্ । অন্তর্তদন্ত'র বিষয়বস্তু ছিল গুজরাত দাঙ্গা, ভুয়ো সংঘর্ষে নিরীহ মানুষের হত্যা করাএবং গুজরাতের গৃহমন্ত্রী হরেন পান্ডিয়া'র হত্যা রহস্য। প্রতি মুহূর্তে মৃত্যুর কিনারা ধ'রে চলতে চলতে অসংখ্য চমকপ্রদ তথ্য তুলে এনেছেন লেখিকা।
২০০১ থেকে ২০১০ সালের মধ্যে যে-সব আমলা ও পুলিশকর্তা গুজরাতের সর্বোচ্চ পদে ছিলেন, ছদ্ম পরিচয়ে গোপনে তাঁদের সাক্ষাৎকার নিয়েছেন রাণা। তাঁর অনুসন্ধান দেখিয়ে দিয়েছে কীভাবে মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত থেকেছে গুজরাত রাজ্য প্রশাসন আর তার কর্মকর্তারা। আমরা জানতে পারি নরেন্দ্র মোদি এবং অমিত শাহের গুজরাত থেকে দিল্লির মসনদ অভিমুখী যাত্রাপথকে কীভাবে মসৃণ করে তুলেছিল এইসব ঘটনা। তদন্ত কমিশনের সামনে যে-সব কর্মকর্তার স্মৃতিভ্রংশতা দেখা দিয়েছিল, তাঁদেরই বয়ানে উন্মোচিত হয়েছে এক নির্মম ভয়াবহ সত্য।....(শুনুন লেখিকার কথা)
"২০০৭ সালের কোনো এক সময়ে একটি নিউজ চ্যানেলের রিপোর্টিং করাটা আমার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়ে দগদগে স্মৃতি হয়ে রয়ে গেছে। তিন বছরের একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করা নিয়ে রিপোর্টিং করতে হয়েছিল আমাকে। মিউনিসিপ্যাল হসপিটালে ভর্তি ছিল মেয়েটি। একটা ট্রাফিক সিগন্যালে চোরাই বইপত্র বিক্রি করতেন তার বাবা-মা। সম্ভবত ড্রাগের নেশায় আচ্ছন্ন থাকার দরুন নিজেদের পাঁচ মেয়ের একজনের যন্ত্রণা ও দুর্দশা বুঝে ওঠার অবস্থায় ছিলেন না তাঁরা। মেয়েটির মুখে আর শরীরে প্রহারজনিত কালশিটের দাগ। ছোট্ট নিষ্পাপ শরীরের সর্বত্র বর্বরতার চিহ্ণ আঁকা। রিপোর্টের টেপটা দিল্লির স্টুডিয়োয় পাঠিয়ে দিয়ে রাত দুটোয় বাড়ি ফিরলাম।....(দীর্ঘ বর্ণনা ক্রমানুসারে চলবে)

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:২২
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×