somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

দানবের পেটে দু'দশক (মূল গ্রন্থ- IN THE BELLY OF THE BEAST) পর্ব-১৫

২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবার কী হবে?
কংগ্রেসের ভাগ্য এখন পড়তির দিকে। অনেকের মতে যে দলটি ব্রিটিশের হাত থেকে এদেশের স্বাধীনতা এনেছিল, পরে দুর্নীতি, অদক্ষতা আর অরাজকতার পার্টি হয়ে উঠেছিল, সেটি এখন আগের চেয়েও দুর্বল। কংগ্রেসের এর আগের প্রেসিডেন্ট সীতারাম কেশরী ১৯৯৭ সালে বামের দিকে ঝুঁকে থাকা ইউনাইটেড ফ্রন্ট সরকার থেকে সমর্থন তুলে নিয়ে তার পতন ঘটান। তার ফল হয় অন্তর্বর্তী নির্বাচন ও বিজেপি-র নেতৃত্বে কেন্দ্রে জোট সরকার। আরএএস-এর বাজপেয়ী এখন ভারতের প্রধানমন্ত্রী।
কংগ্রেস আবার ভাঙছে। কংগ্রেসের রক্ষণশীল অংশটি বিজেপি-র দিকে ঝুঁকছে। বুটা সিং, মেনকা গান্ধী, সুখ রাম, কে সি পন্থ-এর মত কংগ্রেস নেতারা এখন বিজেপি সরকারকে সমর্থন করছেন।
স্পষ্ট বোঝা যাচ্ছে, এদেশের উঁচু জাতের রক্ষণশীল হিন্দুরা—চিরাচরিতভাবে যারা এদেশের শাসকদের পেছনের প্রধান শক্তি—তাদের পছন্দের দল এখন বিজেপি। রাজনৈতিক ভারসাম্য এখন সেদিকে হেলে গেছে। বিজেপি এখন আরএএস-এর হিন্দু আধিপত্যবাদী ধারণাগুলিকে কতটা প্রতিষ্ঠিত করতে চেষ্টা করবে আর সে চেষ্টা ঠিক কতটা ফলবতী হবে, সেটাই এখন দেখার। ভারতের গরীব ও নিপীড়িত মানুষের জন্য অবশ্য একটা অন্ধকারময় অধ্যায়ের বদলে আর একটা অন্ধকারময় অধ্যায় শুরু হল।
এই দরিদ্র ভারতবাসীরা যুগ যুগ ধরে ব্রাহ্মণ ও অন্যান্য উঁচু জাতের লোক ও সমাজের মাথাদের কাছে পদদলিত হয়েছেন। তাঁদের একমাত্র আশা হল তৃতীয় শক্তির—অস্পৃশ্য, ধর্মীয় সংখ্যালঘু, নারী, গরিব মজুর ও প্রান্তিক চাষিদের শক্তির—একটা সত্যিকারের সংহতি। সাম্প্রতিক পরিবর্তনগুলি দেখাচ্ছে যে সেরকম একটা সম্ভাবনা দানা বাঁধার আগেই বাইরের শক্তিগুলির হাতে—একদিকে কংগ্রেসের অন্তর্ঘাত আর অন্যদিকে নিজেদের মধ্যে অন্তর্কলহ—তা ভেঙে যাচ্ছে। বিজেপি আজ এদেশের বড় শিল্পপতিদের প্রিয়পাত্র। ১৯৯৮ সালে বড় বড় ব্যবসায়ীরা বিজেপি-র পক্ষে সংবাদপত্রে বিশাল বিশাল বিজ্ঞাপন দিয়ে এই দলকে জয়ের দিকে ঠেলে দিয়েছিল।
এ সবের সুফল ভোগ করবে কে? জাতীয় ও আন্তর্জাতিক ক্ষমতার দালালরা, আর অবশ্যই “সঙ্ঘ পরিবারের” গেরুয়া আধিপত্যবাদীরা। (ক্রমশ)

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×