somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

দানবের পেটে দু'দশক (মূল গ্রন্থ- IN THE BELLY OF THE BEAST) পর্ব-১৮

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“সঙ্ঘ পরিবার”
শিবসেনা, এবিভিপি, বিএমএস ইত্যাদি
শিবসেনা—
অনেকে বলেন, হিন্দু উগ্রপন্থী শিবসেনা (অর্থাৎ, মারাঠা রাজা শিবাজী-র সেনাদল) শুরু হয়েছিল অ-মারাঠিদের বিরুদ্ধে হিন্দু মারাঠিদের একটা অংশের ঘৃণার আন্দোলন থেকে। তামিল, তারপর বাঙালি ও অন্যান্য অ-মারাঠী ব্যবসায়ী ও শ্রমিকদের রাজ্য থেকে তাড়িয়ে কুখ্যাত হয়েছিল তারা। অনেকের অভিযোগ, বম্বের এক সময়ের শক্তিশালী বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি ভেঙে দেওয়ার জন্য কিছু শক্তিশালী গোষ্ঠী শিবসেনাকে আর্থিক ও রাজনৈতিকভাবে সাহায্য করেছিল।
শিবসেনার বিস্ময়কর উত্থান ঘটেছিল বম্বের শ্রমিক-বিরোধী স্বৈরাচারী কাপড়-কল মালিকদের বিরুদ্ধে ব্যাপক শ্রমিক ধর্মঘটের পর। নিহত শ্রমিক নেতা দত্ত সামন্ত ও অন্যান্য শ্রমিক ইউনিয়ন নেতারা শ্রমিকদের একটা অভূতপূর্ব জোট গড়ে এই ধর্মঘট সফল করতে পেরেছিল—অনেক বিশেষজ্ঞের মতে, এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় শ্রমিক ধর্মঘট।
শিবসেনা একটি আধা ফ্যাসিস্ট সংগঠন। তারা ধর্মভিত্তিক হিন্দু জাতিতে বিশ্বাসী। তাদের সর্বোচ্চ নেতা (এখন প্রয়াত) বালাসাহেব ঠাকরে ভয়ানক হিটলার-পন্থী। জনসভাতেও তিনি প্রায়ই নাৎসি জার্মানির উচ্চ প্রশংসা করে থাকেন। শিবসেনা বিভিন্ন সময়ে মহারাষ্ট্রে বিজেপি-র সঙ্গে জোট সরকারের অংশ হয়ে থেকেছে। শ্রী ঠাকরের এই উগ্র মতবাদের জন্য বিজেপি বা আরএসএস কখনও তাঁর নিন্দা করেনি। আরএসএস নেতারা মনে করেন যে শিবসেনা নিজেকে “পরিবর্তিত” করে নিয়েছে, শুধরে নিয়েছে। এখন তারা গণতান্ত্রিকভাবে তাদের হিন্দুত্বের তত্ত্বের জন্য কাজ করছে। কিন্তু এই সেদিন শিবসেনার গুন্ডারা গরিব বাঙালি মুসলমান (অনেকে বাংলাদেশী) ও অন্যান্য অ-মারাঠী বস্তিবাসী ও শ্রমিককে মেরে তাড়াল—এর জন্য তারা বর্বরভাবে খুন, ধর্ষণ, মারধোর, কিছুই করতে বাকি রাখেনি। হাজার হাজার মানুষকে তারা বম্বের ফুটপাথ থেকে উচ্ছেদ করল।
মহারাষ্ট্রের লুপ্তপ্রায় হিন্দু মহাসভা ও তার নানা শাখা-সংগঠনের অনেক ধর্মান্ধ কর্মীই এখন শিবসেনায়। (ক্রমশ)

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×