somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংস্কাররে অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে বীর ঈশাখাঁর রাজধানী ঐতহািসকি জঙ্গলবাড়ি

২৬ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুলতান রায়হান ভূঞা রিপন : প্রয়োজনীয় সংস্কারের অভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে বাংলার বার ভূঁইয়া মসনদ-ই আলা ঈশাখাঁ’র দ্বিতীয় রাজধানী কিশোরগঞ্জের ঐতিহাসিক জঙ্গলবাড়িত দুর্গ। জঙ্গবাড়িতে বসবাসকারী ঈশাখাঁর বংশধরদের দাবি ঈশাখাঁর গৌরবোজ্জল স্মৃতিকে ধরে রাখতে সরকারী ব্যবস্থাপনায় জঙ্গলবাড়িকে গড়ে তোলা হোক একটি পর্যটন কেন্দ্র হিসেবে। রাজধানী হিসেবে জঙ্গলবাড়ির নাম মিশে আছে ইতিহাসে। এখানে রয়েছে প্রায় ভগ্ন দুর্গপ্রাচীর, ধ্বংসপ্রাপ্ত ঈশাখাঁর দরবার হল, প্রাচীন মসজিদ, সামনে ধ্বংসপ্রাপ্ত সান বাধানো ঘাটের বিশাল পুকুর ও প্রায় মাটি চাপা পড়া একটি ভবনের ভিত্তি ভূমি। ইতিহাস বলছে, ষোড়শ শতকের মাঝামাঝি সময় মোগলদের কাছে পরাজিত হয়ে ঈশাখাঁর জঙ্গলবাড়িতে কোচ রাজা
লক্ষণ হাজোর দুর্গে হামলা করে এটি দখল করে নেন। জঙ্গলবাড়িতে স্থাপন করেন তার দ্বিতীয় রাজধানী। দুর্গটি সংস্কার করে তিনি এর তিন দিকে পরিখা খনন করে নরসুন্দা নদীর সাথে যোগাযোগ রক্ষা করে জঙ্গলবাড়িকে একটি গোলাকার দ্বীপের মত করে গড়ে তোলেন। ১৫৮১ থেকে ১৫ সন পর্যন্ত ঈশাখাঁ
জঙ্গলবাড়িতে অবস্থান করে শাসন করেন তার ২২টি পরগনা। জঙ্গলবাড়ি অবস্থান করেই তিনি সোনারগাঁও দখল করে সেখানে স্থাপন করেন নতুন রাজধানী। আর তখোন থেকেই জৌলুস হারাতে থাকে জঙ্গলবাড়ি।
কালের বিবর্তনে আজ হারাতে বসেছে জঙ্গলবাড়ির স্মৃতি। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসছে এখানে। কিন্তু হতাশ হচ্ছেন তারা জঙ্গলবাড়ির হতশ্রী চেহারা দেখে।
ঈশাখাঁর জঙ্গলবাড়ি দুর্গের একটি দরবার হল সংস্কার করে স্থানীয় প্রশাসন স্থাপন করেছে ‘ঈশাখাঁ স্মৃতি জাদুঘর।’ কিন্তু এখানে কয়েকটি ফটোগ্রাফ, ঈশাখাঁর বংশ তালিকা ছাড়া ঈশাখাঁর স্মৃতি বিজড়িত তেমন কিছুই নেই। তবে প্রশাসন এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শুরু করেছে চিঠি চালাচালি। এছাড়া কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরীতে ঈশাখার কিছু স্মৃতি পাওয়া গেছে। ঈশাখাঁর বংশধরদের অভিযোগ, এলাকার একটি রক্ষণশীল স্বার্থন্বেষী মহল জঙ্গলবাড়ি দুর্গ থেকে তাদের সপরিবারে উচ্ছেদ করে দখল করতে চায় এর ভূমি।
এদিকে জঙ্গলবাড়িতে বংশ পরম্পরায় বসবাস করছেন ঈশাখাঁর আত্মীয়-স্বজন তারাও চাচ্ছেন জঙ্গলবাড়ি দুর্গ ও এর ৪০ একর ভূমি সরকারী মালিকানায় নিয়ে এটাকে গড়ে তোলা হোক একটি পর্যটন কেন্দ্র হিসেবে।
http://www.narsunda.co.cc/
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×