
ভয় কি! শুনেই ভীত হয়ে গেলেন, কি চমৎকার একটা শব্দ ভয় । বিজ্ঞান বলে ভয় মানে হলো সেই বিষয় যা আপনার চিন্তাশক্তিকে দূর্বল ও নার্ভ গুলোকে মাত্রাতিরিক্ত চালু করে দেয় যার ফলে আমরা তখন বুঝেই উঠতে পারিনা কি করব আর কি করা উচিত । আবার আল্লাহ তালা বার বার আমাদের ভয় করতে বলেছেন যেন আমরা তার পথে ফিরে আসি । জানেনতো এই বিষয়টা যদি না থাকত তাহলে পৃথিবীটা আজ এরকম হতোনা । আল্লাহতালা আমাদের ভেতর এই কারণেই এই বিষয়টা দিয়েছেন যাতে উনি আমাদের পরিক্ষা নিতে পারেন তা না হলে তো আমরা পরিক্ষায় যোগ দিতাম না, বাবা-মা কে সম্মান করতাম না, শিক্ষকদের, বড়দের কাউকেই না । শুধু মাত্র ভয়ের কারণে আমরা এগুলো করি ।
বলতে পারেন সম্মানের সাথে ভয়ের সম্পর্ক কি ? আছে সম্মান করতে না জানলে লজ্জা পাবার ভয় ।
তবে জানেনকি ভয় থেকে নতুন কিছুর সৃষ্টি হয় । যখনিই আপনি কোন কিছু হতে ভয় পাবেন হয় আপনি তা হতে নিজেকে গুটিেয় নিবেন আর না হয় তাকে গ্রহন করে নিবেন আর তখনিই আপনি কিছু না কিছু আবিষ্কার করবেন অথবা আবিষ্কারের চেষ্টায় থাকবেন ।
যেমনটা আমরা ভয়ে হাত-পা গুটিয়ে বাসায় আছি আর কিছু মানুষ প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এর থেকে পরিত্রান পাওয়ার ......
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


