সকাল সাড়ে নয়টা নাগাদ প্রচন্ড ঘুম চোখ নিয়ে টিভির সামনে এসে বসলাম। সাড়ে দশটার পর ওই অবস্থায়ই প্রায় হাতড়াতে হাতড়াতে দোকানে গেলাম পরাটা কিনতে। বাসায় ফিরে পরাটা, লন্ডভন্ড (ডিম+টমেটো) আর খাসির মাস ভুনা (শাশুড়ি পাঠিয়েছে) দিয়ে তুমুল পেটপূজা। আবারও টিভির সামনে। খেলা শেষ হতে হতে প্রায় বিকেল। খেলার মাঝখানে ওভার দশেক আবার ঝিমিয়েও নিয়েছি। মোটামুটি ৫টার দিকে গিয়ে দাঁত ব্রাশ করলাম, সঙ্গে গোসল..।
ওমা, তারপরই দেখি শরীরটা কেমন অলস অলস লাগতেছে। ঘুম পাইতেছে। এইরকমতো গত ক’বছরেও হয়নাই। একটু গড়িয়ে নিলাম বিছানায়। সে কী ঘুম!!! এরমধ্যে কলিং বেল....বন্ধু তার বউ-বাচ্চাসহ হাজির! পরের দু’ঘন্টা মহা আনন্দে কাটল!
রাত ১১ টা নাগাদ আবারও ঘুমের তাড়া..চোখ খোলা রাখা দায়....বই খুলে বসছিলাম। কেমনে কী? এইটা আমার গতকালের দিনপঞ্জিকা....
আজকে শুনি, কাইল নাকি বিশ্ব ঘুম দিবস আছিল?
বুঝলাম, সবই ওই দিবসের প্রভাব....অামার কোন হাত ছিলনা!
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




