somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘সামাজিক যোগাযোগের মাধ্যম’ যখন আমাদেরকে বিব্রত করে!!!

১৪ ই জুন, ২০১৫ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক এবং অন্যান্য সামজিক যোগাযোগের মাধ্যমে বিব্রত হওয়ার মতো ঘটনা ব্যাপক হারে বাড়ছে!

আজকাল এরকম ঘটনা প্রায়ই ঘটছে এবং পরিচিত অনেককেই স্ট্যাটাস দিতে দেখছি যে, ‘আমার এ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং আপনার টাইমলাইনে অনাকাঙ্খিত কিছু পোস্ট করা হচ্ছে! আমি দু:খিত! দয়া করে কিছু মনে করবেন না!’ কী বিব্রতকর অবস্থা!
ক’দিন আগে আমি নিজেও এরকম একটা বিব্রতকর ঘটনায় পড়েছিলাম এবং মুহুর্তে অসংখ্য মানুষের টাইমলাইনে নগ্ন ভিডিও পোস্ট হয়ে গেছে! এক প্রিয় বড় আপা, মোবাইলে টেক্সট করেছেন, ‘এক্ষুণি তোমার টাইম লাইন চেক করো!’ কেউ যদি এই অনিচ্ছাকৃত কারণে- বিব্রত বোধ করে- আমাকে বন্ধু তালিকা থেকে ‘ডিলিট’ করে দেয়, মন খারাপ করা ছাড়া আর কী করতে পারি আমি?

কিন্তু এর চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে, আমরা নিজেরা যেসব অপ্রয়োজনীয়, অদ্ভুতুড়ে বিষয়-আশয় পোস্ট বা শেয়ার দেই। ক’দিন আগে মিয়ানমারে গণহত্যার নামে বিভৎস সব ছবি ছড়িয়ে পড়লো। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এটা করা হয়েছে এবং আমরা অনেকেই, না বুঝে শেয়ার বা লাইক দিয়েছি। আমার কাছে মনে হয়েছে, সুস্থ্য কারো পক্ষে ও ধরনের ছবি দেখা, শেয়ার করা বা লাইক করা অসম্ভব! ট্রমাজাইজড হচ্ছিলাম বারবার...

এক ফেবুবন্ধু কোন এক ব্যাঙের ছাতা অনলাইন পোর্টালের নিউজ শেয়ার দিয়েছে, ‘লন্ডনে ডিম আর জুতোয় সিক্ত হলেন প্রধানমন্ত্রী!’ আমি এই বন্ধুকে চিনি। মন খারাপ হলো। ক’দিন আগে দেখেছিলাম, ‘দুই শর্তে দেশ ছাড়তে রাজি হাসিনা!’ - এরকম অসংখ্য পোস্ট আমরা দেখি, এবং শেয়ার দেই। ‘কী করলে কী হবেন, কোন জেলার মেয়েকে বিয়ে করবেন’, আলহামদুলিল্রাহ-সোবহানালাল্লাহ টাইপের পোস্ট তো অহরহ...সেদিন দেখলাম আরেক পোর্টাল বের করে ফেলেছে, কোন জেলার ছেলেকে বিয়ে করবেন!!! পিছিয়ে পড়ার কোন মানে হয়??? একজনের নিয়মিত পোস্ট হলো, সে কখন কোন ওয়াক্ত নামাজ পড়ে শেষ করেছে! এইটা কী খুবই জরুরি কোন তথ্য? নাকি বলে-কয়ে পড়ার জিনিস??

আমার বন্ধু তালিকায় যারা আছে, তাদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় পড়ুয়া, পড়া শেষ করেছেন অথবা পড়ছেন। এরকম কারো কাছ থেকে অমন ভয়ানক, বিবেকবর্জিত পোস্ট দেখলে খুব মন খারাপ হয়। আমাদের বুদ্ধি-টুদ্ধি নিয়ে বিরাট প্রশ্ন দেখা দেয়। ঘটনা হলো, এরাই এ ধরনের পোস্ট বেশি শেয়ার দেন!!!

আমার কাছে ফেসবুক এবং অন্যান্য সামাজিক গণমাধ্যম রাজনীতির প্রচারণা, গুনকীর্তন বা ধর্ম প্রচারের কোন মাধ্যম না। আবার যৌনতার চর্চা, হুদাই চ্যাটিং এর জন্যও ফেসবুকের দরকার নাই। ক’দিন আগে এক ছোট ভাই লিখেছিলো, ‘আমার কাছে ফেসবুক হলো ছবির গ্যালারি, কবিতার খাতা, গল্পের ক্যানভাস!’ আরেকজনের পোস্টে দেখেছিলাম, ‘ফেসবুক হলো ভাবনার আদান-প্রদানের নতুন বই!’

আমার কাছেও তাই!

সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১২:১০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×