somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আমরা খাঁটি গরীব..." - এর একদিন

০৯ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

”আমরা খাঁটি গরীব...”। ফেসবুকের এই ছোট্ট গ্রুপটিকে এখন অনেকেই চেনে। ফেসবুকের অন্য সব গ্রুপের থেকে নিজেকে য়েন একটু অন্যভাবেই চেনাচ্ছে এ গ্রুপটি। গত বছর কুড়িগ্রামের প্রত্যন্ত একটি অঞ্চলে এ গ্রুপের সদস্যরা শীতবস্ত্র বিতরন করে আসে। গতবছর জুনে ঢাকা শহরের পথশিশুদের খাওয়ানো হয় রসালো ফল আম। আর সর্বশেষ গত ৭ জানুয়ারী এ গ্রুপের সদস্যরা ছুটে যায় লালমনিরহাট জেলার দুর্গম এশটি গ্রাম ’বুমকা’য়। ফেসবুক বন্ধুদের দেয়া সাহায্যকে পুঁজি করে এ গ্রুপের সদস্যরা বারবার ছুটে যায় গরীব ও অসহায় মানুষের সাহায্যে।

এবারের যাত্রার শুরু হয় ৬ জানুয়ারী রাত ১২ টায়। ৭ টনের এক খোলা ট্রাকে প্রায় ৩০০ কম্বল ও ৬০/৭০ বস্তা শীতবস্ত্র নিয়ে ঊঠে বসে ”আমরা খাঁটি গরীব...” এর ১৮ জন সদস্য। খোলা ট্রাকের ঠান্ডা বাতাসকে উপো করে তারা তাদের লক্ষে অটুট থাকে। ঘন কুয়াশায় ঢাকা মহাসড়ক, ধারালো ঠান্ডা বাতাস, কোন কিছুই তাদের থামাতে পারেনি।

ট্রাকটি লালমনিরহাট শহরে পৌছে সকাল সাড়ে দশটায়। গ্রুপের স্থানীয় সদস্যরা তখন যোগ দেন ট্রাকটির সাথে। আরও এক ঘন্টা যাত্রার পর ট্রাকটি গিয়ে থামে ছোট্ট এক নদীর সামনে। নদীর ওপারেই বুমকা। কিন্তু নদীর পানি পেরিয়ে যাবার শক্তি ট্রাকটির ছিল না। তাই বলে কি থেমে যাবে এ কর্মসূচি? কোনভাবেই না। জোগাড় করা হয় একটি ট্রাক্টর। ট্রাকের সব মালামাল ট্রাক্টরে তুলে নদী পার করা হয়। নদীর ওপারেই কিছু দুরে এক মাদ্রাসায় গিয়ে থামে ট্রাক্টরটি। এর কিছুন পরেই শুরু হয় শীতবস্ত্র বিতরন কর্মসূচি। বিকেল নাগাদ এ কর্মসূচি শেষ হয়। এরপর রাত ৯ টার বাসে চেপে তারা যাত্রা শুরু করে ঢাকার পথে। পেছনে ফেলে আসে কিছু দু:খী মানুষের হাসিমাখা মুখ।

ঢাকায় তাপমাত্রা কখনও ১২ ডিগ্রী’র নিচে নামে না। কিন্তু লালমনিরহাটে প্রবেশের সময় তাপমাত্রা ছিল ৬ ডিগ্রী সেলসিয়াস। এই তীব্র শীতেও গ্রুপের সদস্যরা চেষ্টা করেছে শীতার্তদের মুখে হাসি ফোটানোর। ঢাকা ফেরার পথে সবাই একসাথে গাচ্ছিল- ”তীর হারা এই ঢেউ এর সাগর পাড়ি দেব রে...”। তাদের মনে তীব্র বিশ্বাস ”আমরা খাঁটি গরীব...” কষনও হারবে না। এ গ্রুপের সদস্যদের সাহসী পদপেগুলো এ দেশের দু:খী মানুষগুলোর মুখে হাসি ফোটাবে। গরীব ও অসহায়ের প্রয়োজনে তাদের কাছে ছুটে যাবে ”আমরা খাঁটি গরীব...”। পরম মমতায় দাঁড়াবে তাদের পাশে। আপনারা ”আমরা খাঁটি গরীব...” এর পাশে থাকবেন।


অ্যালবাম লিংক:
The White Darkness... ("Amra Khati Gorib..." group er sheet bostro bitoron kormoshuchi 2011) ‍‍"আমরা খাঁটি গরীব..." গ্রুপ
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×