ওহে বোকা মেয়ের সখা
নিকোটিন তোমার কলিজায় যতগুলো চুমু খেয়ে যায়
সে তোমাকে তার চে’ বেশি মিস্ করে।
প্রেমহীন নারী- সে তো এক লবণ হারানো নদী
মোহনায় তার ব্যথার মত জেগে থাকে শূন্যতা;
বুকে নিয়ে দ্বিধার আকর
এতো বেশি দুঃখিত থাকা শোভনীয় নয়,
ক্রমশ তৃষ্ণার নদীতে ডুবে যাবার চেয়ে পুড়ে যাও, সেও ভালো
শুধু কারো সংসারে আগুন লাগিয়ে
ফায়ার সার্ভিসে খবর দিও না।
তোমাদের যৌথ বুকের একক আগুনে
পুড়ে যাক নক্ষত্রপল্লী...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



