somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুইসাইড নোট (পর্ব-০৪)

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব - ০৪

পৃথিবিতে অনেক ধরনের খেলা আছে। তবে সবচেয়ে জনপ্রিয় খেলার নাম কি আমরা জানি? সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল ধরে নিয়ে কি আমরা আন্ধকারে পরে নেই? থিংকিং আউট অব দ্য বক্স চিন্তা করলে সবচেয়ে জনপ্রিয় খেলার কথা আমরা পেয়ে যাব। খুব ই ভয়ানক এক খেলা- মন নিয়ে খেলা। সব চেয়ে দুঃখ জনক ব্যাপার হচ্ছে এই খেলায় কোন আম্পায়ার থাকে না। তাই এই খেলায় কেউ অপরাধ করলে তাকে কেউ কিছু বলে না। অপরপক্ষ কে সব কিছু সহ্য করে যেতে হয়।

এই সব চিন্তা করতে করতে করতে মামুন রাস্তায় হাঁটছিল। নিতু নামের এক সুন্দরী তাকে জরুরী তলব করেছেন। সুন্দরীদের জরুরী তলব অগ্রাহ্য করার ক্ষমতা পুরুষদের দেয়া হয় নি।তা না হলে এই গরমের মধ্যে বাইরে বের হওয়ার প্রশ্নই উঠতো না। গরমের সময় কিছু ভাল লাগে না। সব কিছু নরক মনে হয়। অতি পছন্দের জিনিস ও তখন বিরক্ত লাগে।একটা নেড়ি কুত্তা জিভ বের করে হাঁটছে। দেখতে ভাল লাগছে না। রাস্তার পাশে ভ্রাম্যমান এক সেলুনে এক লোক বগলের লোম শেভ করাচ্ছে। জঘন্য ব্যাপার। দেখতে ভাল লাগছে না। এক তরুনী উগ্র মেকাপ দিয়ে রাস্তায় বেড়িয়েছে।ঘামে চোখের কাজল গড়িয়ে গালে লেপ্টে গেছে। ডাইনি মনে হচ্ছে।দেখতে ভাল লাগছে না। কিছুদুরে আরও একটা মেয়ে সবুজ পাড়ের হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছে। চোখে মুখে বিরক্ত ভাব। রোদ তাকে খুব জালাচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম। আশ্চর্য ব্যাপার। দেখতে ভাল লাগছে। দেখতে খুবই ভাল লাগছে।

-মামুন সাহেব, আপনাকে যদি আমি বলি আমি আপনাকে ভালবাসি আপনি কি করবেন?

- আমি কিছুই করবো না নিতু। কিছু করার মত কোন ক্ষমতা আমার নাই।

- একজন মেয়ে সাধারনত কোন ছেলেকে প্রপোজ করে না। আমি আপনাকে করলাম। এই সুযোগ হাতছাড়া করবেন? হাতছাড়া করা উচিত হবে?

- তাছাড়া আমার উপায় কোন নেই।

- কেনো? নাই কেনো?

-কারন আমার মন নেই। মন ছাড়া ভালবাসবো কিভাবে?

-কেনো?কি হয়েছে মনের?

-সিটিকর্পোরেশন বাজারে কেজি দরে বিক্রি করে দিয়েছি।ভালো দাম পাই নি।এখনকার বাজারে
মনের দাম কম।

-হি হি হি।আপনি অনেক মজার কথা বলেন।

-আমি মোটেও মজার কথা বলিনি।আমি বলেছি দুঃখের কথা।একজন মানুষের মন নেই,কিন্তু সে বেঁচে আছে।খুবই দুঃখজনক ব্যাপার

-ও দুঃখিত।

-দুঃখ প্রকাশের কিছু নেই।একজন সার্কাসের জোকার হাসলে মানুষ যেমন হাসে সে কাঁদলেও মানুষ সেটাকে জোক ভেবে হাসে।দর্শক গ্যালারী পর্যন্ত জোকারের মনের দুঃখ পৌছায় না।আপনার কাছে আমি মজার মানুষ।আমি আপনাকে খুন করলেও আপনি মজা পাবেন।

-হি হি হি

-কি?মজা পেলেন?

-হুম।মজা পেলাম।

- নিতু।

- হুম বলেন।

- আমি কি আপনাকে তুমি করে বলতে পারি?

- কেন তুমি করে বলতে চান কেন?

- বুঝতে চাও?

-হুম।

- তাহলে চোখ বন্ধ কর।

- কেনো? চোখ বন্ধ করতে হবে কেন?

- কিছু জিনিস চোখ খোলা রেখে বোঝা যায় না। কিছু জিনিস বুঝতে হয় চোখ বন্ধ করে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×