somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম ফকির
ডক্টর এ.বি.এম. রেজাউল করিম ফকির, অধ্যাপক, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় e-mail: [email protected]

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক শক্তির স্বরূপ সম্পর্কিত সংক্ষিপ্ত টীকা

০১ লা মে, ২০২১ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পশ্চিমবঙ্গ ভারতীয় প্রজাতন্ত্রের রাজ্য হওয়ায় যুক্তরাজ্যীয় ব্যবস্থায় আইন, শাসন ও বিচার ব্যবস্থা আবর্তিত হয়। পশ্চিমবঙ্গ ভারতীয় প্রজাতন্ত্রের রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার কাল থেকে এখন অবধি যে সব রাজনৈতিক দল ক্ষমতাসীন হয়েছে তা হলো-কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অব ইণ্ডিয়া ও তৃণমূল কংগ্রেস। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সাথে বর্তমানে রাজনৈতিক পটভূমিতে শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় সর্ব-ভারতীয় রাজনীতিতে বাঙ্গালী রাজনীতিবিদদের এক ধরণের প্রভাব ছিলো। সে সময়ের নেতাদের মধ্যে মওলানা আবুল কালাম আজাদ, শ্যামাপ্রসাদ মূখোপধ্যায়, শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক ও সুভাষ বসু প্রমূখ নেতৃবৃন্দ সর্ব-ভারতীয় রাজনীতিতে যে ভূমিকা রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বর্তমানকালে সর্ব-ভারতীয় রাজনীতিতে বাঙ্গালীদের ভূমিকা নিষ্প্রভ। এর কারণ সর্ব-ভারতীয় রাজনীতির কর্তৃত্ব ন্যস্ত রয়েছে উত্তর ভারতীয় উচ্চবিত্তশালী অভিজাত শ্রেণী অথবা সেলিব্রিটি শ্রেণীর নেতাদের হাতে। কাজেই রাজ্য পর্যায়ে ত্যাগী ও জননন্দিত নেতাদের কদর থাকলেও, সর্ব-ভারতীয় রাজনীতিতে তাঁদের ভূমিকা এখন নিষ্প্রভ।

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ছাড়া সব রাজনৈতিক দলই বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশে বাংলাদেশের সাথে সহযোগিতাপূর্ণ রয়েছে। তবে ভারতীয় জনতা পার্টি তার ব্যতিক্রমী আদর্শ পোষণ করে থাকে। এ দলটি হলো হিন্দুত্ববাদী দল। এ দলটি শ্যামাপ্রসাদ মুখার্জী প্রতিষ্ঠিত হিন্দু জনসংঘ থেকে উদ্ভূত। এই দলটি ভারতের স্বাধীনতা সংগ্রাম চলাকালীন সময়ে হিন্দী ভাষাকে ভারতীয় প্রজাতন্ত্রের ভাষা হিসাবে সমর্থন জানিয়ে এসেছে। এ দলটি পরির্তিত নামে অর্থ্যাৎ ভারতীয় জনতা পার্টী নামে ভারতের রাজনৈতিক শক্তির কেন্দ্রে উপবিষ্ট রয়েছে।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২১ দুপুর ১২:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপরাধীর বিচার চাই.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:৫৪

অপরাধীর বিচার চাই.....

যাদের থাকার কথা জেলে তারাই যদি স্বাভাবিক মানুষের মতো সমান অধিকার নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আদালতে দোষী সাব্যস্ত অপরাধী যদি কাঠগড়ায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়- সেটা কি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

×