দেশ কি তাহলে পাকিস্তানের দিকে এগিয়ে যাচ্ছে !!!!!!!!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা বাংলাদেশীদের একটি রাজকীয় ঐতিহ্য ছিল আর তা ছিল দুধে ভাতে বাঙ্গালী। তখন গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল ছিল না কোন অভাব অনটন। কিন্ত কালের বিবর্তণে দুধে ভাতে বাঙ্গালীর যায়গায় স্থান করে নেয় মাছে ভাতে বাঙ্গালী । তাও ভালই ছিল অন্তত আমিষের তো অভাব ছিল না।কিন্ত সমযের বিবর্তনে সেই মাছ এখন দুর্লভ হয়ে গেছে। যা সামান্য পাওয়া যায় তার দাম আকাশচুম্বী। সাধারনের নাগালের বাইরে। সব শেষে এসে দাড়ায় ডালভাতে বাঙ্গালী। কারো বাড়ীতে বেড়াতে গেলে বলত ডাল ভাতের ব্যবস্থা করেছি খেয়ে যাবেন। কিন্ত হায়রে নিযতি সেই ডাল এখন নাগালের বাইরে। তার দাম সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বেশি দিন আগের ঘটনা নয় এইতো সেদিন ও হলে ডাল ফ্রি ছিল এমন কি হোটেলে ও ডাল ফ্রি ছিল। এ সবই ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে।
বর্তমানে বাজারের অবস্থা যা হয়েছে তাতে আমাদের মত সাধারন মানুষের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে ভরা মৌসুমে চালের বাজারের যে পরিস্থিতি তাতে ডাল তো দুরের কথা আমরা ভাত খেতে পারব কি না তা নিয়েই সন্দেহের সৃষ্টি হয়েছে। বাজারে মোটা চালের কেজি ৩৮ টাকা।আর আটার দাম ৩৫-৩৬ টাকা। অর্থাৎ চালের চেয়ে আটার দাম কম । এর মানে জনগনকে রুটি খেতে উৎসাহিত করা হচ্ছে। আমরা জানি পাকিস্তানের জাতীয় খাবার হচেছ রুটি।
তাই মনে সন্দেহ যাগে দেশ কি পাকিস্তানের দিকে এগিয়ে যাচেছ !!!!!!!!!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনমোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন