somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজধানীতে চালু হওয়া নতুন ট্যাক্সি ক্যাব এবং আমরা যাত্রীরা !

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীতে আজ নতুন ট্যাক্সি ক্যাবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ।

নতুন উদ্বোধন করা ট্যাক্সি ক্যাবের প্রথম ২ কিলোমিটারের ভাড়া ৮৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া হবে ৩৪ টাকা । এই দুইটা তো মানলাম ।

কিন্তু,

প্রতি দুই মিনিট ওয়েটিং এর জন্য চার্জ হবে ৮ টাকা ৫০ পয়সা, এইটা কোন ভাবেই মেনে নিতে পারলাম না ।

বাংলাদেশের সরকার ঢাকা নগর বাসীর জন্য এখন পর্যন্ত যানজট বিহীন সড়ক উপহার দিতে পারে নাই । আর আগামীতেও কোন সরকার এই দুঃসাধ্য কাজ সাধন করতে পারবে বলে যথেষ্ট সন্দেহ আছে ।

স্বাধীনতার ৪৩ বছরের মধ্যেও কোন সরকার পারে নাই, ঢাকা শহরে পাবলিক পারকিং এর ব্যাবস্থা করতে, নাই পর্যাপ্ত পরিমান গণপরিবহন ব্যবস্থা । যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় হয় শুধু মাত্র যানজটের কারনে ।

তারপর আবার এমপি-মন্ত্রীরা রাস্তায় বের হলে সাধারণ গাড়ী চলাচল তো বন্ধ করে রাখা হয় তাদের যাতায়াতের সুব্যবস্থা করার জন্য ( রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কথা তো বাদ ই দিলাম ) । সেক্ষেত্রে তারাও যানজট সৃষ্টির একটা বড় কারন ।

সরকার যদি প্রাইভেট কারের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে শর্তারোপ করে লাইসেন্স দেওয়া কমিয়ে দেয় এবং পর্যাপ্ত পরিমানে মানসম্মত গনপরিবহন ( বাস,ট্রেন ) ব্যাবস্থা চালু করতে পারে, তবে ঢাকার যানজট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব ।

যদি সেটা না ই পারেন, তবে সরকারের ব্যর্থতার কারনে সৃষ্ট যানজটের মাশুল কেন জনগন দিবে ? জ্যামে পড়ার সময়ের হিসেবে যদি কারও চার্জ দেওয়া লাগে, তবে যাত্রা শেষে যে পরিমান ভাড়া আসবে, সেটা হয়তো প্লেনের ভাড়ার চেয়েও বেশি হবে ।

আমরা এখনও তেমন সভ্য বা উন্নত দেশ হই নাই যে আমাদের দেশের রাস্তা একদম ফাঁকা থাকার পরও আমরা ট্যাক্সিতে বসে অযথাই সময় নষ্ট করবো ।

মূল্যবান সময় নষ্ট হবে আমার, আর তার জন্য ট্যাক্সিওয়ালাকে অতিরিক্ত টাকাও দেওয়া লাগবে আমার, সেটা কোন ভাবেই সমীচীন নয় ।

এই রকমের সিদ্ধান্ত ট্যাক্সি চালু করে সরকার যতোটুকু সুনাম অর্জন করবে, তারচেয়ে বেশি দুর্নাম বহন করবে ।

সুতরাং এমন কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক না, যেটা জনগণের স্বার্থ বিদ্বেষী বা শোষণ করার শামিল ।

কারন ভুলে গেলে চলবে না, জনগন মানেই সরকার, সরকার মানে জনগন নয় !
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×