![]()
সেই কবে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলছিলাম মনে নাই ! আজ বিকেলে যখন ফুটবল খেলতে নামছি, তার কিছুক্ষণ পরেই নামলো অঝর বৃষ্টি ।
বৃষ্টির পানি জমে গেল মাঠ জুড়ে । সর্ব শক্তি দিয়ে কিক করেও কেউ বল বেশি দূরে নিতে পারতেছিল না ! সব খেলোয়াড়েরা বলকে ঘিরে ঠেলাঠেলি, একে অন্নের পারে লাথি ! মাঝখান থেকে কেউ একজন বল হাতে নিয়ে গোল পোষ্টের উদ্দেশ্যে দৌড় ! নাই কোন ফাউল, নাই কোন হ্যান্ডবল !
শরীরের ভারসম্য রাখতে না পেরে পিছলে পরা, বল সামনে রেখে পানিতে লাথি দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে কাঁদা পানি ছিটিয়ে দেওয়া !
গোল বন্যায় একদল ওপর দলকে ভাসিয়ে দেওয়া, মেঘের গর্জনের বিকট শব্দ শুনে মাথায় হাত দিয়ে বসে পরা । কি হয়নি আজ খেলার মাঠে !
এ যেন শৈশবের সেই বৃষ্টিতে ভেজা আনন্দঘন সোনালী দিনের পুনরাবৃত্তি !
বর্ষাকালের এই শুভ আগমনী ধুয়ে নিয়ে গেল সকল ক্লান্তি, শরীর ও মনকে করে দিয়ে গেল শীতল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




