নাম না জানা পায়ের চিহ্ন-
ফেসবুকের লাইক আর শেয়ারে ভাসে।
নূপূর বাঁধা শ্যামল কন্যা
রুদ্ধ জমাট আঁধারের ফাঁসে।
হঠাৎ করেই নিস্তব্ধ সব কোলাহল,
ইট পাথরের সুরম্য দালান আজ শুধুই জঞ্জাল।
প্রাসাদ ভাঙার সাথে সমতাল আর্তনাদ,
বিনাশী দ্বিমুখী মাত্রাহীন সুর
সবই আজ মিলে মিশে একাকার।
কর্মমুখর রত্নাকর আজ হয়েছে ভাঁগাড়,
নিকটজন ভাবে, কবর দিতে পেরেছি -
-এইতো ঢের।
পুঁতি গন্ধ রক্ত আর মনুষ্য অবশেষ
আরে না না ওরা বিশ হাজারের নোট-তাকিয়ে দেখ ভালো করে-
সয়েছি অনেক অনেক অনেক, বহু বছর ধরে
আরো সইতে পারবো বেশ।
ততদিন ততক্ষণ .............................
যতক্ষ......... নিজের উপরেই না পড়ে।
আপাতত স্ট্যাটাস দিয়েছি, আপডেট করেছি প্রো-পিক
আর কতো??- বহু জরুরি কাজ রয়েছে যে পড়ে
সময় যে বয়ে যায়
কে বলবে -এরপর যে আমারি পালা নয়???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




