somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঁচ মিশালীঃ পর্ব- ০৪

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ পাওয়া দুস্কর। আমিও ফেবু ব্যবহার করি এবং মাঝে মাঝে সাথে এটা-সেটা লিখে থাকি। নিম্নোক্ত ছোটখাটো লেখাগুলো আমার সেরকমই কিছু স্ট্যাটাস। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে লখাগুলো দিয়েছিলাম। কিছুদিন হল সামুর প্রিয় বন্ধুদের সমীপে এই সিরিজ শেয়ার করে আসছি। আজকে দিলাম এর চতুর্থ পর্ব। আপনাদের মতামত দিয়ে জানাতে ভুলবেন না আশা করি।

বন্যাঃ


১৯৮৮ সাল। দেশজুড়ে ভয়াবহ বন্যা। তখন স্কুলে পড়ি। ঝাপসা মনে পড়ে বিটিভির পর্দায় দশটার ইংরেজি সংবাদের আগের দৃশ্য। সে সময় বাংলাদেশের সিংহাসনে আসীন মহাশক্তিধর লেজেহুম এরশাদ। রাষ্ট্রপতি এরশাদ সাফারি স্যুটের প্যান্ট গুটিয়ে বন্যাদুর্গত এলাকায় হেঁটে চলেছেন। প্লে ব্যাকে শোনা যাচ্ছে এন্ড্রু কিশোরের কণ্ঠে এরশাদের নিজের লেখা গান :

‘তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে
আজকের চেষ্টা অপার…।

দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি বন্যাকবলিত জেলার হাজার হাজার পানিবন্দি মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ভেসে গেছে মাঠের ফসল। খাদ্যাভাবে প্রতিদিন মরছে গবাদি পশু। বানভাসী মানুষের দ্বারে এখনও পৌছেনি ত্রান সহায়তা। এখনকার নেতা-নেত্রীদের তেমন একটা দেখা যাচ্ছে না সেখানে। তারা অবশ্য জঙ্গিবাদ নির্মূলেই ভীষণ ব্যস্ত আছেন।

বিশ্বের ৮ম সুখী দেশ বাংলাদেশঃ


বিশ্বে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশ অষ্টম সুখী দেশ হিসেবে বিবেচিত হয়েছে। ব্রিটেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নিউ ইকোনমিকস ফাউন্ডেশন পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। জনগণের শান্তি, সমৃদ্ধি, মৌলিক চাহিদা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ের ওপর জরিপ চালিয়ে সুখী দেশের তালিকাটি তৈরি করা হয়েছে।

'টপ টেন'-এ থাকা প্রায় সকল দেশই গরিবের মধ্যে পড়ে। একেই বলে
পাগলের সুখ মনে মনে,
পাতা টোকায় আর টেকা গোনে’।

জিপি’র ‘অফারের বান্ডিলঃ
মাঝে মাঝে মনে হয় একটা ফুল লোডেড AK-47 নিয়ে জিপি’র হেডঅফিসে যাই এবং প্রতিদিন যারা চৌদ্দবার করে ‘অফারের বান্ডিল’ পাঠিয়ে কাস্টমারদের চরম বিরক্ত করে তাদের পাখির মত গুলি করে মারি!!

কবে শেষ হবে এই রক্তাক্ত অধ্যায়ঃ
টিভি, পত্র-পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম তথা সর্বত্র শুধুই রক্তের স্রোত, রক্তাক্ত কিংবা মৃত মানুষের মুখ!!!
বিভৎস এ সব ছবি দেখতে দেখতে ক্রমান্বয়ে অসুস্থ্য হয়ে পড়ছি। এই নারকীয় অবস্থা থেকে মুক্তির কোন উপায় আছে কি?

এই ডাবল স্ট্যান্ডার্ড আর কত দিন?


মুসলিম নামধারী কেউ সহিংস ঘটনা ঘটালে বিশ্ব মিডিয়া ‘জঙ্গি, জঙ্গি’ বলে হাউকাউ করে দুনিয়া মাথায় তোলে। আর একই কাজ যদি কোন উগ্রবাদী খ্রিস্টান করে তাহলে মিডিয়াই ‘মানসিক অবসাদগ্রস্ত’ বলে চালিয়ে দেয়।

এই ডাবল স্ট্যান্ডার্ড আর কত দিন? প্রবল ধিক্কার জানাই এই দ্বিমুখী আচরণকে।

একটি শ্রেষ্ঠতম উপন্যাসঃ
প্রতিটি মানুষের জীবন এক একটি শ্রেষ্ঠতম উপন্যাস। যার রচয়িতা স্বয়ং মহান আল্লাহ।

ব্রেকিং নিউজঃ


ইদানিং 'ব্রেকিং নিউজ' শব্দদ্বয়ে চোখ পড়লেই পিলে চমকে যায়।

গুগল বোধহয় একজন মহিলাঃ


গুগল বোধহয় একজন মহিলা। কারণঃ
১. সে আপনার কথা (বাক্য) কখনো শেষ হতে দিবে না। তার আগেই সে নানারকম সাজেশন দেয়া শুরু করে।
২. সে সব জানে

শতাব্দীর সেরা ছবি!


শুক্রবার রাতে ট্যাঙ্ক নিয়ে তুরস্কের নির্বাচিত সরকারকে উৎখাতে রাস্তায় নামে সেনাবাহিনীর কিছু সদস্য। আর সেনাদের সেই ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যান এক যুবক।

গণতন্ত্রকে রক্ষার জন্য রাস্তায় নামা এমন সাহসী যুবক সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দী হন বার্তা সংস্থা রয়টার্সের।
এমন সাহসের গল্প বইতে পড়েছি। এবার দেখলাম।

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশঃ
বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ধীরে ধীরে এক গভীর সংকটের মধ্যে নিপতিত হচ্ছে। এর থেকে পরিত্রাণের রাস্তাও ক্রমে ক্রমে সংকুচিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের আত্বঘাতী রাজনীতি এবং জনগণের নৈরাশ্যের কারণেই এসব হচ্ছে। একদিন জাতিকে বহু মূল্য দিয়ে এ ঋণ শোধ করতে হবে।

“ধূমপান স্বাস্থ্যের জন্যে ক্ষতিকরঃ”


“ধূমপান স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর।” ধুমপানকে নিরুৎসাহিত করার এমন পরিস্কার সতর্কবার্তা থাকা সত্ত্বেও ধুমপান কমেনি। তবে ধুমপানকে ‘না’ বলার জন্য বিশ্বের বিভিন্ন দেশে সিগারেটের প্যাকেটের সামনে ও পেছনে বীভৎস সব ছবি ছাপা হচ্ছে (ছবি দেখুন)এবং এসব দেশের সংখ্যা দিনে দিনে বাড়ছে।

এই প্যাকেট দেখেও কি কেউ সিগারেট খেতে চাইবেন??

যে যায় লঙ্কায় সে-ই হয় রাবণঃ
সকল মানুষ তার নিজস্ব কর্মক্ষেত্রে কিছু রাবণের দেখা পায়। এই রাবণদের ধারাবাহিকতার কোন শেষ নেই। একজন যায় আরেকজন আসে।

রাবণদের এই অন্তহীন মিছিল কি কখনো শেষ হবে?

সবাইকে অনেক ধন্যবাদ।

বিঃদ্রঃ ছবিগুলো নেট থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×