অদ্ভুদ এক অনুভূতি দিচ্ছে সাড়া
পাখিরা সব যাচ্ছে ঘরে ফিরে।
একাকী এই পৃথিবীর পথে হেঁটে,
জীবন থেকে যাচ্ছি দূরে সরে।
মানুষ রয়েছে সবাই সবার মতো,
রাস্তা জুড়ে নিয়নের নীল শিখা
গাছেদের ঝড়া পাতা পড়ে আছে যতো
এদের নিয়তি এমনি ভাবেই লেখা।
দুরে কোথাও হচ্ছে পার্টি রাতে,
গ্লাস হাতে নাচে মত্ত তরুনের দল।
জগত বন্দী এখন সবার হাতে,
গ্লাস ভর্তি নীল,লাল সব জল।
এভাবেই মন হয়ে আছে বন্দী
ফোন,ক্যামেরা,বোকাবাক্সের কাছে,
প্রতিদিন মানুষ আঁটছে কূট ফন্দী,
এদের কী আর মানুষ বলা সাজে?
বাঁচছে মানুষ আধুনিক সভ্যতাই
তাদের মন রয়ে গেছে জঙ্গলে,
অন্ধমানুশ আজ পথ হাতরায়,
নতুন অরুণ উঠে আসবে বলে।
[ বিঃদ্রঃ
প্রথম চার লাইন ব্লগের কোনো বন্ধুর কাছ থেকে নেওয়া,ভালো লেগেছিলো তাই কাজে লাগালাম,কিছু মনে করবেন না।]


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



